অপরাধ

স্বামীর সঙ্গে ঝগড়ার সময় শাশুড়ির শরীরে এসিড ছুড়ে দেন রানু!

স্বামীর সঙ্গে ঝগড়ার সময় শাশুড়ির শরীরে এসিড ছুড়ে দেন রানু! - West Bengal News 24

পূর্ব বর্ধমানের খন্ডঘোষ নামক এলাকায় ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। ছেলের বউয়ের ছোড়া অ্যাসিডে গুরুতর আহত হয়েছেন শাশুড়ি! ওই ছেলের বউ আবার সরকারি কর্মচারী। বাড়ির মধ্যেই ঝগড়ার সময় এই ঘটনা ঘটেছে।

এসিড আক্রান্ত ওই নারীর নাম তিলোত্তমা সিংহ (৬০)। তিনিও সদ্য সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। খন্ডঘোষ থানার খুদকুড়িতে সরকারি আবাসনে থাকেন তারা। সেখানেই আজ শুক্রবার এই ঘটনা ঘটেছে।

[ আরও পড়ুন : সাগরে উদ্ধার বিজেপি নেতার ঝুলন্ত দেহ, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ]

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বছর দেড়েক আগে খন্ডঘোষের খুদকুড়ির বাসিন্দা অচিন্ত্য সিংহের সঙ্গে রানু হাজরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রায়ই বাপের বাড়ি যাওয়া নিয়ে রানুর সঙ্গে ঝগড়া হতো অচিন্ত্যর। আজ সকালেও সেই নিয়ে ঝগড়ার শুরু হলে মধ্যস্থতা করতে আসেন শাশুড়ি তিলোত্তমা সিংহ। সেই সময়ই রানুর ব্যাগে থাকা এসিডের বোতল বের করে শাশুড়িকে লক্ষ্য করে ছুড়ে দেন। এসিডে তিলোত্তমা দেবীর সারা শরীর ঝলসে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খন্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রানু হাজরার ব্যাগের মধ্যেই ওই এসিডের বোতল ছিল। তিনি কি কাজের জন্য কোথায় থেকে ওই এসিড সংগ্রহ করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার স্বামী লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

সূত্র: নিউজ এইটিন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য