বিনোদন

ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীদের পাশে ক্যাটরিনা

ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীদের পাশে ক্যাটরিনা - West Bengal News 24
অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

করোনার এই সংকটপূর্ণ কালের শুরু থেকেই বলিউডের চলচ্চিত্র অঙ্গনের অনেককেই সহায়তা করে এসেছেন বলিউড তারকারা। তবে চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত অনেকে সহায়তা পেলেও এতদিন সহায়তা পাননি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীরা। ফলে কঠিন আর্থিক সমস্যার মধ্যদিয়ে যাচ্ছে তারা। তাই এবার এসব নৃত্যশিল্পীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনা বলিউডের ১০০ জন ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ দিয়ে সাহায্য করেছেন। যাতে তারা বিকল্প অর্থ রোজগারের পথ খুঁজে নিতে পারেন। এবং কিছুটা হলেও যেন তাদের আর্থিক সংকট কাটিয়ে তুলতে পারেন।

[ আরও পড়ুন : ডেটিং সাইটে রাজের ভুয়া অ্যাকাউন্ট ]

বলিউডের ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীদের সঙ্গে সমন্বয়কারী রাজ সুরানি এ বিষয়ে জানিয়েছেন, ক্যাটরিনার সাহায্য হিসেবে পাঠানো অর্থ দিয়ে এইসব নৃত্যশিল্পীরা ছোটখাটো ব্যবসা শুরু করেছেন। এই যেমন- টিফিন পরিষেবা, সৌন্দর্য পরিষেবা, ঘরে তৈরি চকোলেট বিক্রি, অনলাইনে সবজি বিক্রি ইত্যাদি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য