
ঋত্বিক দাস, দক্ষিণ ২৪ পরগনা: এবার আমফান দুর্নীতি নিয়ে সরব হলো বিজেপি নেতা মিলন মজুমদার। আজ একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা মিলন মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বললেন “পিসি ভাইপো সরকার আর নেই দরকার”।
বিগত আমফান ঘূর্ণিঝড়ে দক্ষিণ সুন্দরবনের সমস্ত এলাকা গুলি ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমফানের পরবর্তীকালে কেন্দ্র তথা রাজ্য সরকারের বরাদ্দ ত্রাণ গুলি নিয়ে মমতা ব্যানার্জি এবং তার ভাইয়েরা ব্যাপক পরিমাণে লুটতরাজ চালিয়েছেন । আসল ক্ষতিগ্রস্তরা কেউ ত্রান পায়নি অথচ তৃণমূল নেতা মন্ত্রীরা আমফানের ত্রাণ গুলি নিজেদের নামে তিনটে চারটে করে নিয়ে নিয়েছে।
[ আরও পড়ুন : কলকাতায় বহুতলে বিধ্বংসী আগুন ]
আর এর প্রতিবাদ করতে গিয়ে দিকে দিকে সাধারণ মানুষ এবং বিজেপি নেতা কর্মীদের মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন মিথ্যে মামলা দিয়ে এবং খুনের হুমকি দিয়ে গৃহছাড়া করেছেন। মা মাটি মানুষের সরকার বলছেন মা কাঁদছে মাটি ফাটছে মানুষ বলছে বিজেপি আসছে।
ঠিক একই দিনে একই সাথে মথুরাপুর সাংগঠনিক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক দ্বৈপায়ন হালদার মমতা ব্যানার্জি কে কটাক্ষ করে বললেন “দিদির ছবি আঁকার সময় শেষ কেননা দিদির ছবি কেনার মানুষ আজ প্রেসিডেন্সি জেলে”। চিটফান্ডের টাকা দিয়ে দিদির ছবি বিক্রি হয়েছিল আর সাধারন মানুষের ডিম বিক্রি করা সবজি বিক্রি করা মাছ ধরার এবং মসজিদের পয়সার তৈরি হয়েছিল।
[ আরও পড়ুন : তৃণমূলে ব্যাপক ভাঙ্গন ধরিয়ে কয়েকশো তৃণমূল নেতাকর্মী ,বাম- কংগ্রেস থেকে যোগ দিলেন বিজেপিতে ]
যে চিটফান্ড তৃণমূল সরকারের একাধিক নেতা সেই টাকায় দুর্নীতি করে বিদেশে পর্যন্ত ফ্ল্যাটবাড়ি হাঁকিয়েছেন। সাধারণ মানুষের টাকা নয়ছয় করে মমতা ব্যানার্জি ২০২১ সালে সে এবং তার ভাইয়েরা বারাইপুর সেন্ট্রাল জেলে নিজেদের জায়গা ঠিক করে নিয়েছে।
[ আরও পড়ুন : ফের জেরার মুখে রিয়া ]



