বিনোদন

প্রয়াত রাহাত ইন্দোরি, করোনা আক্রান্ত হন বলিউডের বিখ্যাত গীতিকার ও কবি

প্রয়াত রাহাত ইন্দোরি, করোনা আক্রান্ত হন বলিউডের বিখ্যাত গীতিকার ও কবি - West Bengal News 24
রাহাত ইন্দোরি

ফের কোভিড কাড়ল আরেক বিশিষ্ট ব্যক্তির প্রাণ। মঙ্গলবার মারা গেলেন উর্দু কবি রাহাত ইন্দোরি । মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। মধ্য প্রদেশের ইনদওরের শ্রী অরবিন্দ ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এসএআইএমএস-এ পরপর তিনটি কার্ডিঅ্যাক অ্যারেস্ট হয় তাঁর। প্রথমবার অবস্থা স্থিতিশীল হলেও তার পরের দুটি ধাক্কা আর সামলাতে পারেনি কবির দুর্বল শরীর। একথা জানালেন হাসপাতালের ডিরেক্টর বিনোদ ভান্ডারি।

বেশ কিছু দিন আগে অসুস্থ হয়ে প্রথমে একটি স্থানীয় নার্সিং হোমে ভর্তি হন কবি। কিন্তু শ্বাসকষ্ট এবং ফুসফুসে সংক্রমণ বাড়তে থাকায় রবিবার তাঁকে এসএআইএমএস-এ স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁর ৬০ শতাংশ নিউমোনিয়া ছিল। জানিয়েছেন ভান্ডারি। এছাড়া কবি ডায়াবিটিস, হৃদরোগ এবং হাইপারটেনশনেও ভুগছিলেন।

[ আরও পড়ুন : রিয়াসহ ৩ জনের ফোন ল্যাপটপ জব্দ ]

১৯৫০ সালের পয়লা জানুয়ারি ইনদওরের জন্ম রাহাত ইন্দোরির। বাবা রাফাতুল্লা কুরেশি ছিলেন একটি কাপড়কলের কর্মী। মা মকবুলুন্নিসাবেগম গৃহবধূ। তিনি ছিলেন চতুর্থ সন্তান। ইনদওরে স্নাতক পর্যন্ত পড়ে, ভোপাল থেকে উর্দু সাহিত্যে স্নাতকোত্তর পাশ করেন রাহাত। ১৯৮৫-এ ‘‌উর্দু মে মুশায়রা’‌ থিসিসের জন্য তাঁকে মধ্য প্রদেশের ভোজ বিশ্ববিদ্যালয় উর্দুতে পিএইচডি দেয়।

উর্দু সাহিত্যে গত প্রায় ৪৫ বছর ধরে বিভিন্ন কাজ করেছেন রাহাত। শুধু দেশের মধ্যেই নয়, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশে কবি সম্মেলনে যোগ দিয়েছিলেন। বলিউডেও প্রচুর ছবির গান লিখেছেন তিনি। জনপ্রিয় কমেডি শো ‘‌দ্য কপিল শর্মা শো’‌-তেও অতিথি হয়ে গিয়েছিলেন দুবার।

[ আরও পড়ুন : অ্যাম্বুল্যান্সেও জীবিত ছিলেন সুশান্ত, দাবি অ্যাম্বুল্যান্স চালকের ]

 

 

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button