ঝাড়গ্রাম

রিপোর্ট না পেয়ে ক্ষুব্ধ করোনায় আক্রান্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

রিপোর্ট না পেয়ে ক্ষুব্ধ করোনায় আক্রান্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর - West Bengal News 24

ওয়েব ডেস্ক: এক সপ্তাহ ধরে নিভৃতবাসে রয়েছেন ঝাড়গ্রাম পুরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। করোনা ধরা পড়ায় প্রশাসনের নির্দেশে নিজের অতিথিশালার ঘরে তিনি নিভৃতবাসে রয়েছেন। কিন্তু তাঁর ক্ষোভ, তিনি যে করোনায় আক্রান্ত সেই রিপোর্ট তাঁকে দেওয়া হয়নি। এমনকী তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতেও কেউ আসেননি। ক্ষুব্ধ ওই প্রাক্তন কাউন্সিলরের অভিযোগ, তিনি কয়েক বছর আগে বাইপাস সার্জারি করিয়েছেন।

নিয়মিত কলকাতার চিকিৎসকের কাছে চেক-আপ করাতে যেতে হয়। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার পরে তাঁর কোনও চিকিৎসাই করা হচ্ছে না বলে অভিযোগ ওই প্রাক্তন কাউন্সিলরের। ঘনিষ্ঠমহলে বারে বারেই ক্ষোভ জানিয়েছেন তিনি। কলকাতার চিকিৎসক তাঁর কাছে করোনা পরীক্ষার রিপোর্ট ও বর্তমানে করোনার জন্য তাঁর কী চিকিৎসা হচ্ছে, সেই তথ্য তলব করেছেন।

[ আরও পড়ুন : বাংলায় মৃত্যু কমলেও কলকাতায় বাড়ছে আতঙ্ক ]

কিন্তু প্রাক্তন কাউন্সিলর কলকাতায় নিজের ব্যক্তিগত চিকিৎসককে কোনও তথ্যই দিতে পারেননি। প্রাক্তন কাউন্সিলরের অভিযোগ, স্থানীয় প্রশাসনের একাংশ তাঁর সঙ্গে অসহযোগিতা করছেন। ওই প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য, ‘‘আমি জনগণের বিদায়ী প্রতিনিধি।

আমার সঙ্গেই যদি এমন আচরণ করা হয়, তাহলে সাধারণ মানুষ কী পরিষেবা পাচ্ছেন সেটা বিলক্ষণ বুঝতে পারছি।’’ তবে স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, প্রাক্তন কাউন্সিলর উপসর্গহীন করোনায় আক্রান্ত। তাই নিভৃতবাসে ১৪ দিন থাকার বাইরে তাঁর আর কোনও চিকিৎসার প্রয়োজন নেই।

 

আরও পড়ুন ::

Back to top button