
হানি সিং’র নতুন গান ‘মাখনা’র একটি লাইনে ‘আয়াম আ উইম্যানাইসার’ বা ‘আমি নারীপ্রেমী’ শব্দ নিয়েই আপত্তি তুলেছে পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপার্সন মনীশা গুলাটি।
গত শুক্রবার গুলাটি বলেছেন, ‘একদিকে অন্য দেশের মানু্ষ হরে রাম, হরে কৃষ্ণ গাইছেন আর হানি সিং গানের মধ্যে নিজেকে ধর্ষক বলে দাবি করছেন। যদি তিনি এসব না থামাতে পারেন তাহলে তার অন্য কোনও দেশে চলে যাওয়া উচিৎ। যেখানে এসবের অনুমতি আছে।’
গত ৩ জুলাই স্বতঃপ্রণোদিতভাবে পাঞ্জাবের ডিজি এবং সংগঠিত অপরাধ নিয়ন্ত্রক শাখার আইজিকে চিঠি লিখে হানির বিরুদ্ধে পদক্ষেপ করতে আবেদন করেছিলেন গুলাটি। পুলিশকে গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও আবেদন করেন। গুলাটির অভিযোগ, এরপরই সোশ্যাল মিডিয়ায় হানির অনুরাগীদের ট্রোলিং এর শিকার হন তিনি।
পাঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্তা বলেছেন, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘিত হলে আইনি পদক্ষেপ দেওয়া হবে।



