ঝাড়গ্রাম
বাজে ভাঙল বাড়ি, পুড়ল বৈদ্যুতিক সরঞ্জাম, অসুস্থ দুই মহিলা

স্বপ্নীল মজুমদার,ঝাড়গ্রাম: বজ্রাঘাতে ছারখার হয়ে গেল দু’টি বাড়ি। অসুস্থ হলেন বাড়িতে থাকা দুই মহিলা। ট্রান্সফর্মার পুড়ে গিয়ে গোটা গ্রাম রাতে ডুবে গিয়েছে অন্ধকারে। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের সিজুয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : ‘তাহলে আপনাকে গ্রেফতার করাই যায়’
স্থানীয়রা জানান এদিন সকাল ১১ টা নাগাদ বৃষ্টি হচ্ছিল। আচমকা বিকট আওয়াজে বাজ পড়ে। মুহূর্তের মধ্যে দু’টি বাড়ির অ্যাসবেসটসের ছাদ ভেঙে যায়। দেওয়ালে ফাটল ধরে যায়।

সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। ওই সময় দু’টি বাড়ির ভিতরে ছিলেন দু’জন মহিলা। তাঁরা সংজ্ঞা হারান। প্রাথমিক চিকিৎসায় তাঁরা সুস্থ হন। খবর পেয়ে এদিন সিজুয়া যান গোপীবল্লভপুর-১ ব্লকের যুবযোদ্ধারা। দু’টি পরিবারকে ত্রাণ ও ত্রিপল দিয়ে সাহায্য করেন তাঁরা।



