বিনোদন

মাদক চক্রে নাম, অভিনেত্রী আটক

মাদক চক্রে নাম, অভিনেত্রী আটক - West Bengal News 24
অভিনেত্রী রাগিনী দ্বিবেদী

মাদক নিয়ে বলিউডে হইচইয়ের মধ্যে এবার কন্নড় চলচ্চিত্র জগতের নামও জড়ালো। স্যান্ডেলউড মাদক চক্র মামলায় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে আটক করেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভোর সাড়ে সাড়ে ৬টার দিকে রাগিনী দ্বিবেদীর বেঙ্গালুরুর বাড়িতে হানা দেয় সিসিবি।

এর আগে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তবে তিনি নিজে না গিয়ে আইনজীবীকে পাঠান।

রাগিনী তার ইনস্টাগ্রাম পোস্টে জানান, এত কম সময়ের মধ্যে তাকে ডেকে পাঠানোয় হাজিরা দেওয়া সম্ভব হয়নি। ৭ সেপ্টেম্বর হাজিরা দেবেন।

তবে সেই সময় দেয়া হয়নি তাকে। পরদিনই (শুক্রবার) সকালবেলায় বাড়িতে তল্লাশি চালায় সিসিবি। এ সময় বাড়িতেই ছিলেন রাগিনী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : তৃতীয় প্রেমে নার্গিস

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সিসিবি তলব করার পর বৃহস্পতিবার নিজের ফোন বদলে ফেলেন অভিনেত্রী। এরপর তার বাড়িতে তল্লাশি চালানোর জন্য আদালতের দ্বারস্থ হয় ক্রাইম ব্রাঞ্চ। আদালতও অনুমতি দেয়।

২১ আগস্ট কর্ণাটকে একটি মাদক চক্রের সন্ধান পায় পুলিশ। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন মাদক পাচারকারীকে। অভিযুক্ত একজনের ডায়েরিতে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ১৫ জনের নাম পাওয়া যায়।

ওই ঘটনার পর রাগিনীর বন্ধু রবিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সিসিবি মাদক মামলায় কন্নড় অভিনেত্রীর জড়িত থাকার তথ্য পেয়েছে বলে জানা গেছে।

 

আরও পড়ুন ::

Back to top button