বিনোদন

উদযাপনে রঙিন নুসরাত ফারিয়ার প্রথম জন্মদিন

উদযাপনে রঙিন নুসরাত ফারিয়ার প্রথম জন্মদিন - West Bengal News 24

অবাক হওয়ার কিছু নেই। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহারের জীবনে এবার সত্যি প্রথম জন্মদিন এলো। যেখানে হবু বউ নুসরাত ফারিয়া, সেখানে নতুন এক জন্মদিনই এলো বটে। তাকে শুভেচ্ছা জানাতে তার পরিবারের সঙ্গে এবার যোগ হলো আরও একটি পরিবার, আরও কিছু নতুন সম্পর্কের মানুষ। সেই পরিবারটি হলো তার হবু শ্বশুরবাড়ি। যেখানে হবু বর, শ্বশুরসহ আছেন অনেক প্রিয়জন।

নুসরাত ফারিয়া মাজহারের জন্মদিন আজ। ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে। তবে নজর কাড়েন ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে।

এরপর জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। নিয়মিত তিনি কাজ করে যাচ্ছেন ঢাকা ও কলকাতার সিনেমায়।

আরও পড়ুন : সুশান্তকে ভালোবাসার মূল্য দিলাম গ্রেফতার হয়ে : রিয়া

ফারিয়া তার জীবনের নতুন জন্মদিনকে প্রাণবন্ত উদযাপনে রঙিন করে রাখলেন। এদিনের প্রথম প্রহরে হবু শ্বশুরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ছবি আপলোড দিয়েছেন এই নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ বাবা, আমি এর চেয়ে ভালো শ্বশুর আর চাইতে পারি না।’ সেই ছবিতে ভক্তরাও তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন।

উদযাপনে রঙিন নুসরাত ফারিয়ার প্রথম জন্মদিন - West Bengal News 24

কেমন গেল জন্মদিন? সেই উত্তরে ফারিয়া বলেন, ‘খুবই চমৎকার। গতকাল রাত থেকেই প্রচুর শুভেচ্ছা পাচ্ছি। রাতে কেক কেটেছি পরিবারের সবাইকে নিয়ে। সেখান থেকে রাতেই হবু শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আব্বু (হবু শ্বশুর) অনেক দিন দেশের বাইরে ছিলেন। উনার সঙ্গে দেখা করে কেক কাটলাম। তার আদর ও দোয়া নিলাম।’

আরও পড়ুন : ১০ দিন পর জানা যাবে সুশান্তের মৃত্যুর আসল রহস্য!

প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর ধরে রনি রিয়াদ রশিদের সঙ্গে প্রেম করছেন নুসরাত ফারিয়া। সেই প্রেম অবশেষে বিয়েতে পরিণতি পাচ্ছে। চলতি বছরের ১ মার্চ প্রেমিক রনির সঙ্গে পারিবারিকভাবে বাগদান সেরেছেন নায়িকা। রনি পেশায় একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সিইও।

আরও পড়ুন ::

Back to top button