খেলা

আইপিএল শুরুর আগে বিতর্কে ধোনি

আইপিএল শুরুর আগে বিতর্কে ধোনি - West Bengal News 24

সীমান্তে উত্তেজনার কারণে চীনের সঙ্গে ভারতের সম্পর্কে বেশ অবনতি হয়েছে। এমনকি এর জের ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের টাইটেল স্পন্সরশিপ থেকে চীনা ভিত্তিক মোবাইল কোম্পানি ভিভোকে সরিয়ে দেয়া হয়েছে। চীন-ভারত দ্বন্দ্বের কারণে এর আগে জোর গুঞ্জন উঠেছিল যে চীনা কোম্পানির সঙ্গে আইপিএলের সম্পর্ক থাকলে দর্শকরা টুর্নামেন্টটি বর্জন করবেন। তবে এর মাঝেই চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করে বিতর্কের জন্ম দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

দর্শকদের প্রবল প্রতিবাদের মুখে ভিভোকে সরিয়ে ফ্যান্টাসি গেমভিত্তিক ভারতীয় প্রতিষ্ঠান ড্রিম ইলেভেনের সঙ্গে টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয় আইপিএল। এমনকি চীনের তৈরি অনেক জনপ্রিয় অ্যাপই ভারতে নিষিদ্ধ করা হয়েছে।

সেই রেশ কাটতে না কাটতেই বিতর্কের জন্ম দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এবং সাবেক ভারতীয় ক্রিকেটার ধোনি। চীন ভিত্তিক মোবাইল ফোন কোম্পানি ওপ্পোর সঙ্গে চুক্তি করেছেন তিনি। এমন ঘটনায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

আরও পড়ুন : আইপিএলে ভিন্নরকম চ্যালেঞ্জ জিততে হবে ধোনিকে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওপ্পোর এক বিজ্ঞাপনে ধোনিকে দেখা যায়। সেখানে ফোনটির একটি ছবির বিজ্ঞাপনের ক্যাপশনে লেখা ছিল, ‘বি দ্য ইনফাইনাইট।’ ধোনির ছবি থাকায় এটি যে ধোনিকে নিয়েই তা বুঝতে কারো বাকি ছিল না।

এরপর ওপ্পোর টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, ক্রিকেট মাঠে আপনারা যাকে মিস করেন, সেই এমএস ধোনি সকল বাধাবিপত্তি পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনাদের উদ্দীপ্ত করতে এসেছেন। ২৪ সেপ্টেম্বর সব কিছু সামনে আসবে।

এই প্রসঙ্গে ধোনি বলেন, মানুষকে উদ্দীপ্ত করার এই কার্যক্রমে থাকতে পেরে আমি রোমাঞ্চিত। ওপ্পোর সঙ্গে যুক্ত হওয়া আনন্দের ব্যাপার।

ধোনির এমন পোস্ট অনেকেই মেনে নিতে পারছেন না। টুইটারে এরইমধ্যে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। চীনা কোম্পানির সঙ্গে ধোনির এই চুক্তির ভবিষ্যৎ তাই শঙ্কার মুখে পড়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য