
এবার কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। মঙ্গলবার টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে রাজ্যপাল লিখলেন, ”মুখ্যমন্ত্রী মহোদয়া আপনার কুমির কান্নায় চাষির দু:খ ঘুচবে না!”
নয়া কৃষি বিল নিয়ে সংসদের দুই কক্ষেই সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভায় বিলের বিরোধিতা করতে গিয়ে বরখাস্ত হয়েছেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ আট বিরোধী সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষি বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।
গায়ের জোরে হিটলারি কায়দায় কেন্দ্র কৃষি বিল পাস করিয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তৃণমূল-সহ বিরোধীদের আট সাংসদকে বরখাস্তের প্রতিবাদে রাজ্যসভার অধিবেশন বয়কট করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
তবে এবার কৃষকদের স্বার্থে তৃণমূলের ‘প্রতিবাদ’কেই কটাক্ষ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রের পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পে যোগ দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। তা নিয়েই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন রাজ্যপাল।
আরও পড়ুুন: হিটলারি চলছে: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
টুইটে তিনি লিখেছেন, ”পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ চাষি ৮৪০০ কোটি টাকার সুবিধা পেলেন না কেন @MamataOfficial? পিএম-কিষাণ সম্মান নিধি প্রকল্পে কেন যোগ দিলেন না? যোগ দিলে আজ প্রত্যেক চাষিভাইয়ের ব্যাঙ্কে ১২ হাজার টাকা জমা পড়ত। মুখ্যমন্ত্রী মহোদয়া আপনার কুমির কান্নায় চাষির দু:খ ঘুচবে না!”
বাংলার কৃষক সমাজের প্রতি অবিচার করেছে রাজ্য সরকার, এমনই অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ ছাড়া দেশের সব প্রান্তের চাষিরা পিএম-কিষাণ প্রকল্পের সুবিধা ভোগ করেছেন।
পশ্চিমবঙ্গ ছাড়া দেশের চাষিরা পিএম-কিষাণ প্রকল্পে প্রভূত সুবিধা পেয়েছেন।
এখনও পর্যন্ত ৯২ হাজার কোটি টাকা চাষিদের দেওয়া হয়েছে।
রাজ্যের চাষিদের প্রতি এই অবিচার @MamataOfficial আপনার সংকীর্ণ রাজনীতি ও দুর্বল অর্থনীতির পরিচায়ক?? (2/3) pic.twitter.com/SsLz2EUsKU— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 22, 2020
এবিষয়ে রাজ্যকে দুষে টুইটে ধনকড় লিখেছেন, ”পশ্চিমবঙ্গ ছাড়া দেশের চাষিরা পিএম-কিষাণ প্রকল্পে প্রভূত সুবিধা পেয়েছেন। এখনও পর্যন্ত ৯২ হাজার কোটি টাকা চাষিদের দেওয়া হয়েছে। রাজ্যের চাষিদের প্রতি এই অবিচার। @MamataOfficial আপনার সংকীর্ণ রাজনীতি ও দুর্বল অর্থনীতির পরিচায়ক??”
এছাড়াও @MamataOfficial এর অকর্মণ্যতার জন্য কেন্দ্রীয় সরকারের ঘোষিত ৩.৫ লক্ষ কোটির করোনা প্যাকেজের মধ্যে ৩০ হাজার কোটি টাকাও পায়নি পশ্চিমবঙ্গ।
আশা করব, মুখ্যমন্ত্রী মহোদয়া পিএম-কিষাণের সুবিধা যাতে বাংলার চাষিরা পান সেজন্য পদক্ষেপ করবেন।(3/3)— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 22, 2020
শুধু কৃষকদের সুবিধাই নয়, রাজ্য সরকারের পরিকল্পনাহীনতার জেরেই কেন্দ্রের করোনা প্যাকেজের সুবিধাও বাংলা পায়নি বলে দাবি করেছেন রাজ্যপাল।
মুখ্যমন্ত্রীকে দুষে রাজ্যপাল টুইটে আরও লিখেছেন, ”@MamataOfficial-এর অকর্মণ্যতার জন্য কেন্দ্রীয় সরকারের ঘোষিত ৩.৫ লক্ষ কোটির করোনা প্যাকেজের মধ্যে ৩০ হাজার কোটি টাকাও পায়নি পশ্চিমবঙ্গ। আশা করব, মুখ্যমন্ত্রী মহোদয়া পিএম-কিষাণের সুবিধা যাতে বাংলার চাষিরা পান সেজন্য পদক্ষেপ করবেন।”
সুত্র: কলকাতা24×7



