বিনোদন

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়?

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়?

বলিউড তারকাদের ‘পারফেক্ট’ ফিগারের কারিগর এরাই। ট্রেন্ডি ফ্ল্যাট অ্যাবস হোক বা পেশীবহুল সিক্স প্যাক অ্যাবস—এই ট্রেনারদের জাদু কাঠির ছোঁয়ায় তারকারা হয়ে ওঠেন ‘হট অ্যান্ড হ্যাপেনিং’। তবে ট্রেনারদের বেতনও ভালো দেন বলিউড সেলেবরা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

কারিনা কাপুর:

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়? - West Bengal News 24
বরাবরই ফিটনেস সচেতন নায়িকা। প্রেগন্যান্সির পর বড় পর্দায় কামব্যাকের আগে কারিনার ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তার ট্রেনার নম্রতা পুরোহিত। নায়িকার অধ্যবসায় এবং নম্রতার দক্ষতা দেখে কুর্নিশ জানিয়েছিলেন অনুরাগীরা। নম্রতাকে প্রতি মাসে ৬৫ হাজার টাকা বেতন দেন কারিনা।

ক্যাটরিনা কাইফ:

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়? - West Bengal News 24
প্রায় এক দশক ধরে একসঙ্গে কাজ করছেন ক্যাটরিনা ও তার ফিটনেস ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা। ক্যাটরিনার ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জওয়ানি’ কিংবা ‘কমলি’ গানের ফিগার ইয়াসমিনের নির্দেশেই তৈরি। ক্যাটরিনার আগে দীপিকা, আলিয়া-সহ একাধিক সেলেবদের ট্রেনার হিসেবে কাজ করেছেন ইয়াসমিন। তার বেতন মাসে ৪৫ হাজার টাকা।

সোনম কাপুর:

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়? - West Bengal News 24
বলিউডের ‘ফ্যাশনিস্তা’ সোনম কাপুর ফিটনেস নিয়ে বরাবরই খুঁতখুঁতে। তার স্টানিং ফিগারের চাবিকাঠি রয়েছে একজনেরই হাতে। রাধিকা কারলে। সোনমের ওয়ার্কআউট রুটিন থেকে ডায়েট চার্ট সবকিছুই নিপুণ হাতে সামলান রাধিকা। তার বেতনও বেশ ভাল। মাসে রাধিকাকে ৫৫ হাজার টাকা পারিশ্রমিক দেন সোনম।

জ্যাকুলিন ফার্নান্দেজ:

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়? - West Bengal News 24
দেশের টপ মডেলদের মধ্যে নাম নেওয়া হয় জ্যাকুলিনের। নিজের ‘কার্ভি বডি’ ধরে রাখতে নিয়মিত ওয়েট ট্রেনিং করেন জ্যাকুলিন। ফিটনেস নিয়ে বরাবরই সিন্ডি জর্ডনের উপরেই ভরসা রেখেছেন তিনি। এই কাজের জন্য সিন্ডিকে প্রতি মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিক দেন জ্যাকুলিন।

আমির খান:

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়? - West Bengal News 24
‘গজনি’ ছবিতে আমিরের ‘এইট প্যাক অ্যাবস’ তাক লাগিয়ে দিয়েছিল গোটা বি-টাউনকে। চরিত্রের প্রয়োজনে প্রায়ই নিজের চেহারায় বদল আনেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আর এই কাজে তার একমাত্র ভরসা ফিটনেস ট্রেনার সত্যজিৎ চৌরাসিয়া। প্রতিটা ফিটনেস সেশনের জন্য ১০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন সত্যজিৎ।

কঙ্গনা রানাওয়াত:

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়? - West Bengal News 24
পার্সোনাল ট্রেনার হিসেবে আনুশকা পুরোহিতকেই বেছে নিয়েছেন কঙ্গনা। নিয়মিত ওয়ার্কআউট এবং কার্ডিও ট্রেনিং করেন কঙ্গনা। তার পারফেক্ট অ্যাবস এবং টোনড বডির কারিগর আনুশকাই। এই কাজের জন্য ফিটনেস ট্রেনার আনুশকাকে মাসে ৬৫ হাজার টাকা বেতন দেন কঙ্গনা।

হৃতিক রোশন:

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়? - West Bengal News 24
বলিউড ‘গ্রিক গড’-এর পেশীবহুল চেহারার অন্যতম কারিগর জনপ্রিয় ফিটনেস ট্রেনার ক্রিস গেথিন। ‘ক্রিস ৩’ ছবির আগে হৃতিকের চেহারায় ভোলবদল আনেন তিনিই। অভিনেতা জানিয়েছেন, ছবির সাফল্যের পর ক্রিসকে তিনি ২০ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছিলেন।

ফারহান আখতার:

এই তারকারা ফিটনেস ট্রেনারদের কত বেতন দেয়? - West Bengal News 24
‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে ফারহান আখতারের চেহারার বদল জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে। ফারহান জানিয়েছিলেন মিলখার মতো চেহারা বানাতে দিনে ছ’বার ওয়ার্কআউট করতেন তিনি। অভিনেতার ফিটনেস ট্রেনিং থেকে ডায়েট চার্ট, পুরো দায়িত্বই সামলেছিলেন সমীর জৌরা। ফিটনেস এক্সপার্ট সমীরের পারিশ্রমিক মাসে ৩-৪ লক্ষ টাকা।

আরও পড়ুন ::

Back to top button