বলিউড

মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তামান্না

মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তামান্না - West Bengal News 24

‘মিল্কি বিউটি’ হিসেবে পরিচিত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। হিন্দি ভাষার ‘আন্ধাধুন’ সিনেমার তেলেগু রিমেকে অভিনয় করবেন তিনি।

‘আন্ধাধুন’ সিনেমায় অভিনেত্রী টাবুর চরিত্রটি রূপায়ন করবেন তামান্না। চরিত্রটি একটু সাহসী। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী। টলিউড ডটনেট জানিয়েছে, এতে অভিনয়ের জন্য ২ কোটি রুপি চেয়েছেন তামান্না। নির্মাতারাও তাতে রাজি হয়েছেন।

আরও পড়ুন: কলকাতা ছাড়া পূজা ভাবতেই পারি না: জয়া আহসান

চলতি বছর ফেব্রুয়ারিতে ‘আন্ধাধুন’ সিনেমার তেলেগু রিমেকের ঘোষণা দেওয়া হয়। এরপর করোনা মহামারির কারণে কাজ বন্ধ হয়ে যায়। সম্প্রতি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটিতে তামান্না ভাটিয়া ও নাবা নাতেশের অভিনয়ের বিষয়টি জানানো হয়।

মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তামান্না - West Bengal News 24

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নীতিন। আয়ুষ্মান খুরানার চরিত্রে অভিনয় করবেন তিনি। অন্যদিকে তার প্রেমিকা রাধিকা আপ্তের চরিত্রে দেখা যাবে নাবাকে।

তেলেগু ভাষার সিনেমাটি পরিচালনা করছেন মেরলাপাকা গান্ধী। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

আরও পড়ুন ::

Back to top button