কলকাতা

দলিয় কর্মির মৃত্যুর প্রতিবাদে বেহালাতে ধিক্কার মিছিল

দলিয় কর্মির মৃত্যুর প্রতিবাদে বেহালাতে ধিক্কার মিছিল - West Bengal News 24

বিজেপি কর্মী তথা টিটাগড়ের কাউন্সিলর মনীশ শুক্লার হত্যার প্রতিবাদে বেহালা শিলপাড়া থেকে বেহালা থানা পর্যন্ত 4 কিলোমিটার এক বিশাল মিছিল করে বিজেপি, এই মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি শঙ্কর শিকদার।

তিনি জানান, বর্তমান সরকার যেভাবে গণতন্ত্রকে হত্যা করছে সেই হত্যার প্রতিবাদে বাংলার মানুষ রাস্তায় নেমেছে। এর পাশাপাশি তিনি আরো জানান, যে দুষ্কৃতীরা মনীশ শুক্লাকে হত্যা করেছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আরও পড়ুন: “যতদিন না এদের শিকড় থেকে উপড়ে ফেলব ততদিন পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে না”: দিলীপ ঘোষ

যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে।

আরও পড়ুন ::

Back to top button