বিনোদন

সেই স্টেশনেই ফিরলেন রানু মন্ডল!

সেই স্টেশনেই ফিরলেন রানু মন্ডল! - West Bengal News 24

রানু মারিয়া মন্ডল। ইন্টারনেটে ভাইরাল হয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় বৃত্ত ঘুরে আগের অবস্থানে ফিরে এসেছেন এই ইন্টারনেট সেনসেশন।

এই সময় ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবারো রানাঘাট স্টেশনে ফিরে গেছেন তিনি। পুরোনো দিনের মতোই দু’বেলা পেট ভরে খাবার খেতে হিমশিম খাচ্ছেন রানু মন্ডল। বলতে গেলে, অনাহারেই দিন কাটছে তার। আগের মতোই পথচারীতের দানে তার পেট ভরছে। এখনো প্রতিবেশীদের সাহায্য নিয়ে চলতে হচ্ছে তাকে।

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল রানু মন্ডলের বাস। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে রাতারাতি সামাজিক যোগযোগমাধ্যমে আলোচিত হন তিনি। সেখান থেকে সুযোগ পান বলিউডে।

আরও পড়ুন : এখনও সঙ্কটজনক সৌমিত্র, রয়েছেন ভেন্টিলেশনে, বেলভিউ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধায়নে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দেন তিনি। এরপর শুধু ভালোই কাটছিল তার সময়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখলেই বোঝা যেত, গ্ল্যামার জগতের চাকচিক্যের ছোঁয়া লেগেছে।

কিন্তু তারপর শুধুই সমালোচনা। ভক্তদের সঙ্গে বাজে আচরণের কারণে বিতর্কে জড়িয়েছেন। মেকআপ ও ঝলমলে পোশাক পরে ট্রলের শিকার হয়েছেন রানু মন্ডল।

আরও পড়ুন ::

Back to top button