হলিউড

ফের বিয়ে করলেন সিনা

ফের বিয়ে করলেন সিনা - West Bengal News 24

ফের বিয়ের পিড়িতে বসেছেন জনপ্রিয় রেসলিং তারকা জন সিনা। প্রায় ৮ বছর পর আবারও বিয়ে করলেন তিনি।

টিএমজি স্পোর্টসে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২৯ বছর বয়সী শায় শারিয়াতজাদের সঙ্গে এক বছরের বেশি সময় প্রেমের সম্পর্ক ছিল সিনার। গত ১২ অক্টোবর ফ্লোরিডার টাম্পায় অনাড়ম্বর পরিবেশে বেশ গোপনীয়তায় সেই প্রেমকে লিখিত বন্ধনে রূপ দেন সিনা।

আরও পড়ুন: ভারতের সাবেক বিশ্ব সুন্দরী হলেন রাজকন্যা

জানা যায়, শারিয়াতজাদের জন্ম ইরানে হলেও বর্তমানে তিনি কানাডার নাগরিক। বর্তমানে কানাডার এক টেক কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার পদে কর্মরত রয়েছেন।

এটি জন সিনার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৯ সালের জুলাইয়ে এলিজাবেথ হুবারদেউকে বিয়ে করেছিলেন সিনা। ২০১২ সালের মে মাসে সে সম্পর্ক ভেঙে যায়।

 

আরও পড়ুন ::

Back to top button