ওপার বাংলা

সৎ মাকে ধর্ষণের চেষ্টা, ছেলে আটক

সৎ মাকে ধর্ষণের চেষ্টা, ছেলে আটক - West Bengal News 24

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মিজানুর রহমান (২৩) নামে এক যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। ‌সোমবার (১৯ অক্টোবর) দুপু‌রে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করার প্রেক্ষিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেফতার করে পুলিশ।

নির্যাতিতা সেই মা জানান, নয় বছর আগে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করেন মিজানুরের পিতা ছোবেদ আলী। তাদের ঘরে ৬ বছরের একটি কন্যা সন্তান আছে। এর মধ্যে সতীনের মাদকাসক্ত ছেলে মিজানুরের কুনজর পড়ে তার উপর।

এর আগেও কয়েকবার সে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে সন্তানসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় স্বামী ছোবেদ আলী বাড়ী থেকে একটু দুরে টংয়ের পাড়ে হাওয়া খেতে যান।

তিনি আরও জানান, বাড়ীতে কেউ না থাকার সুবাদে মিজানুর ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে পাশে ঘুমিয়ে থাকা শিশু কন্যাও জেগে উঠে। পরে মা-মেয়ের চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে মিজানুরকে হাতেনাতে আটক করে।

আরও পড়ুন: আদিবাসী তরুণীকে পালাক্রমে ধর্ষণ, আটক ২

সতীনের ছেলে কর্তৃক ধর্ষণের চেষ্টার শিকার হওয়ায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ধর্ষণের চেষ্টাকারী যুবক একই বাড়ীতে বসবাস করায় আবারও ধর্ষণের শিকার হওয়ার আশঙ্কা করছেন ওই নারী।

স্থানীয় মকবুল হোসেন, মোফাজ্জল হোসেন ও মনিরুজ্জামান জানান, মিজানুর নিয়মিত গাঁজা সেবন করে। নেশাগ্রস্ত হয়ে সে বার বার সৎ মার উপর নির্যাতন চালায়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, অভিযুক্ত মিজানুরের বিরুদ্ধে তার সৎ মা বাদী হয়ে থানায় একটি নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত আসামিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য