টলিউড

শারীরিক অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

শারীরিক অবস্থার অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের - West Bengal News 24
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

অসুস্থ বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এক বেসরকারি হাসপাতালে চিকিত্‍সারত অভিনেতা। শনিবার মধ্যরাত থেকেই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটে।রবিবার বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা নিয়েছেন চিকিত্‍সকের দল।

রবিবার বেসরকারী হাসপাতাল সূত্রে খবর,আপাতত চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ৭২ ঘন্টায় আচ্ছন্নভাব কাটেনি তার । তাই এখনও কিছু বলা যাচ্ছে না। শারীরিক অস্থিরতা থাকলেও চেতনা নেই তাঁর। অভিনেতার চিকিত্‍সায় বড়সড় পরিবর্তন আনা হতে পারে বলে খবর হাসপাতাল সূত্রে।

আরও পড়ুন: ‘নিষিদ্ধ জোনে’ সৃজিত-মিথিলা, পেতে পারেন আইনি নোটিশ

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । যখন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তিনি করোনা আক্রান্ত ছিলেন। এমনকি যখন ভর্তি করা হয়েছিল তখন মৃদু জ্বর ছিল তার।

হাসপাতালে ভর্তির পর তার জ্বর কমে যায়। অক্সিজেনের মাত্রাও তখন স্বাভাবিক ছিল। যদিও তারপরে শ্বাসকষ্ট জনিত সমস্যা হতে শুরু করায় শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার।

তবে, এরপর অনেকটাই সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। কিন্তু এরই মাঝে শনিবার রাত থেকে ফের শারীরিক অবস্থার অবনতি হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

 

সুত্র: Hindusthan Samachar

আরও পড়ুন ::

Back to top button