
ঝাড়গ্রাম: নিজেদের দশম বিবাহবার্ষিকী অন্যভাবে স্মরণীয় করে রাখলেন বিশ্বজিৎ পাল ও রূপশ্রী পাল। ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের জুনশোলা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎবাবু পেশায় রেলকর্মী।
শনিবার বিশ্বজিৎবাবু ও তাঁর স্ত্রী রূপশ্রীদেবী করোনা কালে নিজেদের দশম বর্ষের বিবাহবার্ষিকীতে কোনও আনন্দ উদযাপন না করে আরও দশজন দম্পতির মুখে হাসি ফোটালেন। এদিন তাঁরা এলাকার দশ জোড়া দম্পতির হাতে উপহারস্বরূপ তুলে দিলেন নতুন পোষাক।
আরও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে বিরল প্রজাতির আহত কচ্ছপকে বনদপ্তরের হাতে তুলে দিল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ
ছেলে-বৌমার এমন উদ্যোগে খুবই খুশি বিশ্বজিৎবাবুর বাবা অমৃত পাল ও মা অঞ্জলিদেবী। কিছুদিন আগে বিশ্বজিৎবাবু ও রূপশ্রীদেবী তাঁদের ছেলে রিদমের জন্মদিনেও ডেবরায় বিশেষ চাহিদাসম্পন্ন একটি স্কুলের শিশুদের নতুন পোষাক উপহার দিয়েছিলেন।



