
কীংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। রবিবার রাত থেকে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে। এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একই সঙ্গে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গিয়েছে, যা চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে।
চিকিৎসক অরিন্দম কর রবিবার রাত ৯টার বুলেটিনে জানান, ‘কিংবদন্তি এই অভিনেতার আভ্যন্তরীণ রক্তক্ষরণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও লাগাতার কমছে। চার ইউনিট মতো রক্ত দিতে হতে পারে। এই মুহূর্ত পর্যন্ত খুব বেশি আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি নয়।’
আরও পড়ুন: হিন্দি ভাষাতেও মুক্তি পেতে যাচ্ছে ‘ড্রাকুলা স্যার’
প্রায় এক মাস হতে চলল মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি অশীতিপর এই অভিনেতা।
এখন পর্যন্ত তিন বার ডায়ালিসিস করা হয়েছে সৌমিত্রের। তবে তার অঙ্গপ্রত্যগুলি সচল রয়েছে। স্বাভাবিক ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রাও। তবে দুশ্চিন্তার মেঘ কাটেনি।



