
ঝাড়গ্রাম: করোনা সংক্রমণ ছড়াচ্ছে ঝাড়গ্রাম জেলায়। তাই ব্লকে ব্লকে শুরু হয়েছে আধিকারিক ও কর্মীদের করোনা পরীক্ষা। সোমবার ঝাড়গ্রাম বিডিও অফিসে স্বাস্থ্য দপ্তরের তরফে শিবির করে বিডিও অভিজ্ঞা চক্রবর্তী সহ আধিকারিক ও কর্মী মিলিয়ে ৬০ জনের করোনা পরীক্ষা করানো হল।
এদিন ব্লক অফিসে কাজে অন্যান্য পঞ্চায়েতের যে সব কর্মী এসেছিলেন তাঁদেরও করোনা পরীক্ষা করানো হয়।
আরও পড়ুন: বুধবার দিল্লি থেকে রাজ্যে আসছেন অমিত শাহ
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় বাঁধগড়া ও রাধানগর পঞ্চায়েতের দু’জন কর্মীর রিপোর্ট পজিটিভ। বিডিও সহ বাকি ৫৮ জনের রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের হোম আইসলেশননে পাঠানো হয়েছে।

পুজোর সময় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে দলে দলে লোকজন মণ্ডপ চত্বর ও খাবার দোকান গুলিতে ভিড় করেছিলেন।
যার ফলে করোনার সংক্রমণ আরও বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সেই কারণে এবার প্রশাসনের উদ্যোগে সরকারি অফিস গুলিতেও শিবির করে করোনা পরীক্ষা শুরু হয়েছে।



