স্বাস্থ্য

রাতে খাবারে যে যে ৭ টি খাবেন না!

রাতে খাবারে যে যে ৭ টি খাবেন না! - West Bengal News 24
প্রতিকি ছবি

অনেকে রাতে ঘুমানোর আগে কিছু খেয়ে নেন। কেউ চা বা কপি, আবার কেউ স্ন্যাক। তবে এই তালিকা থেকে দূরে রাখতে হবে সাতটি খাবার। না হলে শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে।

চলুন তবে জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে-

১. অতিরিক্ত মসলাযুক্ত খাবার: এমন খাবারের জন্য আপনার জ্ঞান লোপ পেতে পারে। ঝালযুক্ত খাবারের বুকে জ্বালা ও পেটে ব্যথা হতে পারে।

২. ফ্যাটযুক্ত খাবার: এই খাবার মোটেও খাবেন না। পিৎজা, বার্গার, আলুর চিপস ইত্যাদি খেলে পরিপাকক্রিয়াতে সমস্যা ও ওজনও বৃদ্ধি পাবে।

৩. পনির: পনির শরীরকে মোটা বানিয়ে ফেলে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, শরীরে উচ্চমাত্রায় চর্বি ও কোলেস্টেরল বৃদ্ধি করে।তাই পনিরকে খুব সংযতভাবে খাওয়া উচিৎ।

আরও পড়ুন: জেনে নিন আখের রসের গুণাগুণ ও উপকারিতা

৪. ফল: অতিরিক্ত ফল খেলে শরীরে গ্যাসের সৃষ্টি হয় এবং হজম ক্ষমতায় বিভিন্ন বিঘ্ন বাঁধে। যদি রাতে ফল খেতেই হয়, তাহলে এককাপের বেশি ফল খাবেন না।

৫. মাংস: মাংস খুব হজম হতে দেরি হয়। এজন্য রাতে মাংস খাওয়া একদমই ঠিক নয়।

৬. চিপস, ভুট্টা, ভাঁজাপোড়া খাবার বা এ ধরনের বিভিন্ন খাবার বাহির থেকে এনে খাবেন না। এতে আপনার কোন উপকার তো হবেই না, আরো শারীরিক সমস্যা দেখা দিবে।

৭. মিষ্টিজাতীয় খাবার: এমন একদমই খাবেন না। আইসক্রিম, চকলেট, ক্যান্ডি বার ইত্যাদিতে ফ্যাট রয়েছে। ঘুমানোর আগে অবশ্যই ফ্যাটযুক্ত কোন খাবার খাবেন না।

 

আরও পড়ুন ::

Back to top button