জীবন যাত্রা

চন্দন বাদ , আজ ভাই-এর কপালে শুধুই চলবে দই-এর ফোঁটা! জেনে নিন ভ্রাতৃদ্বিতীয়া তিথি নির্ঘণ্ট

চন্দন বাদ , আজ ভাই-এর কপালে শুধুই চলবে দই-এর ফোঁটা! জেনে নিন ভ্রাতৃদ্বিতীয়া তিথি নির্ঘণ্ট - West Bengal News 24
প্রতীকী ছবি

ভাই-এর কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা….বর্তমানে ‘কোভিড নামক মহামারীর আবহে সবই অন্যরকম। তবুও যতটা সম্ভব নিয়মাবলি মেনেই আজ ভাইফোঁটা সারবেন সকলে।

ভাইফোঁটা, ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান নামেও পরিচিত । দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে সকাল ৭টা ৪ মিনিটে এবং তিথি শেষ ১৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার ভোর ৩টে ৫৭ মিনিটে ৷

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, তিথি শুরু সকাল ৯টা ৩ মিনিট ৪ সেকেন্ডে এবং তিথি শেষ ১৭ নভেম্বর সকাল ৬টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ডে ৷ সোমবার ভাইফোঁটা ছাড়াও রয়েছে কার্তিক পুজো, এবং ইতু সংক্রান্তি ৷

আরও পড়ুন: পুরুষসঙ্গীকে হাতের মুঠোয় রাখার ১২ টিপস

কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে, অর্থাত্‍ কালীপুজোর দুই দিন পরে এই ভাইফোঁটা অনুষ্ঠানটি হয়। এই উত্‍সবের আরও একটি নাম হল যমদ্বিতীয়া। কথিত আছে, এই দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন।

অন্য মতে, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা কৃষ্ণের কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা শুরু।

ভাইফোঁটার দিন বোনেরা তাঁদের দাদা বা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন। তাঁদের দীর্ঘজীবন কামনা করেন। বাংলায় ভাইফোঁটা অনুষ্ঠানটি পালন করা হয় ঘরোয়া মতেই। তবে এ বছর দিন ও তিথির বিচারে চন্দনের ফোঁটা নয়, দই-এর ফোঁটা দেওয়াই শুধু চলবে এই পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য