বলিউড
দীর্ঘ ১৬ বছরের সংসারে ভাঙনের পর কি এবার নিজের ভাইঝিকে বিয়ে করতে চলেছেন প্রভুদেবা?

প্রথম স্ত্রীর সাথে দীর্ঘ ১৬ বছর সংসার করার পর বিবাহ ভাঙন ধরে যায় প্রভুদেবার। ১৯৯৫ সালে রামলতাকে বিয়ে করেন প্রভুদেবা। ১৬ বছর টানা সংসার করার পর রামলতার সঙ্গে ২০১১ সালে ভাঙন হয়ে যায় দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা পরিচালকের। জানা গেছে , বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যই শেষ পর্যন্ত প্রভুদেবাকে ছেড়ে চলে যান তাঁর প্রথম পক্ষের স্ত্রী রামলতা।
প্রসঙ্গক্রমে ২০০৮ সালে প্রভুদেবা এবং রামলতার প্রথম সন্তান মারা যায়। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রভুদেবার ছেলের মৃত্যু হয় চেন্নাইয়েরই একটি হাসপাতালে। ওই ঘটনার পরেই শোনা যায়, রামলতার সঙ্গে প্রভুদেবার সম্পর্কের বাঁধন আরও আলগা হতে শুরু করে।
দক্ষিণের নামকরা অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কের জেরেই নাকি শেষ পর্যন্ত প্রভুদেবা-রামলতার বিচ্ছেদ হয়ে যায়। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদর পর নয়নতারার সঙ্গে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন দক্ষিণী জনপ্রিয় অভিনেতা,পরিচালক প্রভুদেবা।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম বছর, দুবাইতে মধুচন্দ্রিমায় গিয়ে দীপাবলি সেলিব্রেট করলেন রোহনপ্রীত-নেহা কক্কর
বেশ কয়েক বছর বাদ নয়নতারার সঙ্গে সম্পর্কের পর অবশেষে তাঁদের মন কষাকষি শুরু হয়। ঠিক ওই সময় প্রভুদেবাকে ছেড়ে চলে যান নয়নতারা। বর্তমানে দক্ষিণের অন্য এক পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নয়নতারা।

প্রভুদেবার সঙ্গে নয়নতারার সম্পক বিচ্ছেদের পর বর্তমানে ফের বিয়ে করতে চলেছেন প্রভুদেবা। সম্প্রতি এমন একটি খবরে বেশ জোর শোরগোল শুরু হয়েছে পেজ থ্রির পাতায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রভুদেবা নাকি শিগগিরই তাঁর ভাইঝির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
যদিও প্রভুদেবা কিংবা তাঁর টিমের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি সম্প্রতি রাধে-র শ্যুটিং শেষ করেছেন প্রভুদেবা। এই সিনেমায় সলমন খান এবং দিশা পাটানি একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এমনটাই সূএ র খবর। ।



