বিনোদন

জেনে নিন, বলিউড তারকাদের যত আজব অভ্যাস

জেনে নিন, বলিউড তারকাদের যত আজব অভ্যাস - West Bengal News 24

চরিত্রের প্রয়োজনে কতকিছুই না করে থাকেন অভিনয়শিল্পীরা। বাস্তব জীবনেও তারা অজব সব কান্ড করে থাকেন। যা শুনলে রীতিমতো আপনার চক্ষু চড়কগাছে উঠবে। সেই সব তথ্য নিয়েই আজকের আয়োজন। এবার জেনে নিন, বলিউড তারকাদের যত আজব অভ্যাস :-

১। শাহরুখ খান দিনে একবার জুতো খোলেন। এমনকী, অনেক সময়ই তিনি নাকি জুতো পরে শুয়ে পড়েন। একটি সাক্ষাত্কারে নিজেই এ কথা জানিয়েছিলেন বলিউড বাদশা।

২। জায়গার জিনিস জায়গায় রাখা, এবং জায়গায় খুঁজে পেতেই পছন্দ করেন ‘দেশি গার্ল’। নিজের রেখে যাওয়া জিনিস জায়গায় না পেলে অনেক সময়ই নাকি মেজাজ হারান প্রিয়ঙ্কা চোপড়া।

৩। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয় তাঁকে। কিন্তু ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়েই গুঞ্জন, আমির নাকি স্নান করতে পছন্দ করেন না। ভাবতে পারছেন!

৪। কখনও খেয়াল করে দেখেছেন, অমিতাভ বচ্চন হাতে এক সঙ্গে দু’টি ঘড়ি পরেন। এই অদ্ভুত অভ্যাসটি তাঁর বহুদিনের পুরনো। আসলে, ছেলে অভিষেক যখন বিদেশে পড়াশোনা করতেন, সেই সময় থেকেই অমিতাভের এই অভ্যাস। দু’দেশের টাইমজোন মাথায় রাখতেই নাকি দু’টি ঘড়ি পড়তেন অমিতাভ।

৫। বিদ্যা বালন নাকি বেমালুম তাঁর মোবাইলের কথা ভুলে যান। এমনও হয় যে, দু-তিনদিন তিনি তাঁর ফোন একবারও খুলে দেখেননি। ভাবতে পারছেন, স্মার্টফোনের যুগে এমনটাও সম্ভব!

৬। নখের পরিচর্যার জন্য অনেকটা সময় দেন করিনা কাপুর। পাশাপাশি, তাঁর দাঁত দিয়ে নখ কাঁটার অভ্যাসটিও আছে।

৭। প্রীতি জিন্তারও রয়েছে আজব অভ্যাস। শোনা যায়, বাথরুম পরিচ্ছন্ন না থাকলে সহ্য করতে পারেন না অভিনেত্রী। এমনকী বাথরুম দেখে তবে হোটেলের রুম বুক করেন প্রীতি।

আরও পড়ুন ::

Back to top button