শুভেন্দু ইস্তফা দিতে খেজুরিতে তৃণমূলের পার্টি অফিস দখল করার চেষ্টা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরিতে বেদখল তৃণমূলের পার্টি অফিস। মন্ত্রিত্ব পদ থেকে সরে গেলেও এখনো পর্যন্ত দলের বিধায়ক হিসেবে আসীন শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দুকে দলে ধরে রাখতে তৎপর তৃণমূল।
এরইমধ্যে খেজুরিতে পার্টি অফিস দখলের অভিযো’গ উঠল বিজেপির বিরু’দ্ধে। তারই প্রতিবা’দে তৃণমূল কর্মী সমর্থকরা হেঁড়িয়া- বোগা রাজ্য সড়ক অবরোধ করেন।
তৃণমূলের অভিযোগ, বিজেপির বাইক বা’হিনী খেজুরির বীর বন্দর অঞ্চলে তৃণমূল পার্টি অফিস গুলিতে হামলা চালায়। ভা’ঙচু’র করার পাশাপাশি বিজেপির পতাকা লাগিয়ে দিয়ে যায় তৃণমূলের পার্টি অফিসে। এমনকি বো’মাবা’জিও করা হয়।
আরও পড়ুন: ‘যে খেলায় কংগ্রেসকে দুর্বল করেছেন, সেই খেলায় তৃণমূল খতম হবে’: অধীর
তৃণমূলের কর্মী সমর্থকদের অ’ভিযো’গ, সব মিলিয়ে অন্তত চার চারটি পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপির কর্মী-সমর্থকেরা।
এদিন সকাল থেকেই পার্টি অফিস দখলের বিরু’দ্ধে সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজপথে নামে। বিজেপির দাবি, এই পার্টি অফিসগু’লি তাদেরই ছিল। উ’ত্তেজনা ছড়াতেই এলাকায় পুলিশ বা’হিনী হাজির হয়।
খেজুরির তৃণমূল বিধায়ক রঞ্জিৎ মণ্ডলের অ’ভিযো’গ, ওই এলাকায় বিজেপির কোন পার্টি অফিস ছিল না। কিন্তু তারা কোন হিংসার পথে না গিয়ে পুলিশের কাছে অভিযো’গ জানিয়েছেন। লোকাল কয়েকজনকে বিজেপির বাইক বাহি’নী হু’মকি দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক।



