বলিউড

এবার আসছে কৃষ-৪, হৃত্বিকের নায়িকা হবেন কিয়ারা

এবার আসছে কৃষ-৪, হৃত্বিকের নায়িকা হবেন কিয়ারা - West Bengal News 24

গত বছরই কৃষ-৪ ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক রাকেশ রোশন। থ্রোট ক্যান্সারের প্রথম স্টেজ ধরা পড়ে রাকেশের। ফলে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় পুরো প্রজেক্টটাই পিছিয়ে যায়।

এরপর বছর খানেক চিকিৎসা চলে তার। এবার পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরেছেন তিনি। আর শুরু হয়ে গেল ‘কৃষ-৪’-এর শুটিংও। এরই মধ্যে মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির তিনটি চলচ্চিত্র।

সম্প্রতি ছবিটির আরও একটি নতুন পর্ব নির্মাণ করতে চলেছেন নির্মাতা রাকেশ রোশন। আর এতে চারটি চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে। সঙ্গে থাকবেন একজন সুপারহিরোইন।

আরও পড়ুন: ‘ভুলের মাশুল গুনতে দেউলিয়া হতে হয়েছে’

এরই মধ্যে সুপারহিরোইনের খোঁজও শুরু করেছেন পরিচালক। এই ছবির অভিনেত্রী হিসেবে আপাতত তার পছন্দের তালিকায় রয়েছেন কিয়ারা আদভানি। তবে কিয়ারাকে সুপারহিরোইনের ভূমিকায় দেখা যাবে না। তাকে দেখা যাবে হৃত্বিকের বিপরীতে একটি রোমান্টিক চরিত্রে। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি কিয়ারা।

এদিকে গত মাসে ডিজনি হটস্টারে কিয়ারা অভিনীত ‘লক্ষ্মী’ মুক্তি পেয়েছে। এই ছবিতে তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার। ছবিতে কিয়ারার অভিনয় দারুণ প্রসংসিত হলেও ‘সুপারফ্লপ’ ছবিটি। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ইন্দু কি জাওয়ানি’ ছবিতেও ইন্দুর ভূমিকায় ভালো অভিনয় করেছেন কিয়ার।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য