দঃ ২৪ পরগনা

গ্যাসের পাইপ ফেটে আগুন টুরিস্ট নৌকায়

গ্যাসের পাইপ ফেটে আগুন টুরিস্ট নৌকায় - West Bengal News 24

ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বনি ক্যাম্প এর কাছাকাছি আজমল মারি ৮ নম্বর দ্বীপের পাশে সর্বমঙ্গলা নামক টুরিস্ট নৌকায়।

বিশেষ সূত্রে জানা যায় বর্তমান শীতের মরসুমে পর্যটকরা সুন্দরবনের বিভিন্ন দ্বীপে নৌকার মাধ্যমে ভ্রমণ করেন। সেইরূপ গতকাল অর্থাৎ ১২ ই ডিসেম্বর নামখানা থেকে প্রায় ৪০ জন পর্যটক নিয়ে কলস হয়ে আজ ১৩ ই ডিসেম্বর সকাল দশটা নাগাদ বনি ক্যাম্প এর উদ্দেশ্যে রওনা দেয়।

আরও পড়ুন : ঝাড়গ্রাম শহরে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা

ঠিক সেই সময় হঠাৎ রান্নার গ্যাসের পাইপ ফেটে নৌকাটিতে আগুন লাগে সেই মুহূর্তে থাকা কাছাকাছি ছোট জেলে নৌকা ও বনদপ্তরের পেট্রোলিং বোর্ড এসে আগুন নেভাতে সাহায্য করে এবং পর্যটকদের উদ্ধার করে বনি ক্যাম্পে নিয়ে যায় তবে কোন পর্যটক এর ক্ষতি হয়নি বলে জানা যায়। পরে মইপিট কোস্টাল থানার পক্ষ থেকে থানার আধিকারিকদের তৎপরতার সমস্ত পর্যটকদের উপকূলে নিয়ে আসেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য