প্রযুক্তি

বিশ্বব্যাপী জিমেইল, ইউটিউব ডাউন

বিশ্বব্যাপী জিমেইল, ইউটিউব ডাউন - West Bengal News 24

গুগলের সেবা জিমেইল, ইউটিউব, গুগল স্যুট ও গুগল ম্যাপ বিশ্বব্যাপী ডাউন হয়ে গেছে। ডাউনডিটেক্টর ওয়েবসাইট এসব মাধ্যম ডাউনের খবর নিশ্চিত করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ডাউনডিটেক্টরে ৮৯ হাজার ৭৮৬টি রিপোর্ট করেছেন ব্যবহারকারীরা। বাংলাদেশ সময় বিকেল ৫টার পর বিশ্বব্যাপী সাইটগুলোতে সমস্যা শুরু হয়। গুগল এক টুইট বার্তায় তাদের সাইটগুলোতে সমস্যার কথা স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি বলছে, তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেবাগুলো ব্যবহারে অসুবিধার খবর পেয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। খুব শগিগিরই তা স্বাভাবিক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : কৃত্রিম সূর্য বানালো চীন, তাপমাত্রা ১৫০ মিলিয়ন ডিগ্রির বেশি

টেকক্র্যাঞ্চ জানাচ্ছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ এবং ভারতীয় অঞ্চলের দেশগুলোতে হয়েছে। সমস্যা সম্পর্কে প্রায় ৯০ হাজার রিপোর্ট পেয়েছে ডাউনডিটেক্টর। ডাউনডিটেক্টরের তথ্য বলছে, ১৫ শতাংশ ব্যবহারকারী যারা সাইটগুলোতে প্রবেশই করতে পারছে না। আর অন্য ৭৯ শতাংশ ব্যবহারকারী লগইন ইস্যুর সম্মুখীন হচ্ছেন। সন্ধ্যা থেকে বাংলাদেশেও এসব সাইটে প্রবেশ করা যাচ্ছে না। সমস্যাগুলোর কথা অনেকেই সামাজিক মাধ্যম ফেসবুকে জানাচ্ছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য