রাজ্য

হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের

হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের - West Bengal News 24

আপার প্রাইমারি মামলায় হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্যের । রায়কে মান্যতা দিয়ে পুরো প্রক্রিয়া ফের শুরু করার সঙ্গে সঙ্গে কমিশনের বড় সিদ্ধান্ত । প্রায় ২ বছর পরে কমিশনের মাথায় স্থায়ী চেয়ারম্যান নিয়োগ । SSC-র নতুন চেয়ারম্যান হলেন শুভশঙ্কর সরকার । বুধবারই স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব নেবেন তিনি । নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন শুভশঙ্কর সরকার । আপার প্রাইমারি মামলায় হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্যের । তারপরই রায়ের পরই দ্রুত সিদ্ধান্ত ।

গত ২ বছর এসএসসিতে স্থায়ী চেয়ারম্যান ছিল না। এতদিন সচিব অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন। আপার প্রাইমারির নিয়োগ নিয়ে আদালতে মুখ পোড়ার জেরে সরকার বাধ্য হয়ে একজন উপাচার্যকে স্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দিল। কার্যত মুখ রক্ষার চেষ্টায় এই সিদ্ধান্ত । সরকার মনে করছে একজন উপাচার্যকে যদি স্থায়ী চেয়ারম্যান হিসাবে রাখা যায় তাহলে কিছুটা হলেও ভাবমূর্তি সুরক্ষিত হবে। উচ্চপ্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিলের পিছনে আদালতে একটা অন্যতম কারণ এসএসসিতে স্থায়ী চেয়ারম্যান না থাকা। তাই নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু আগে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য ।

সোমবারই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপাতত ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত ত্যাগ করেছে রাজ্য । বরং সিঙ্গল বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ৪ জানুয়ারি থেকেই ভেরিফিকেশন শুরু করার সিদ্ধান্ত নেয় এসএসসি। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে বৈঠকে বসেন এসএসসির আধিকারিকরা। আপাতত ভেরিফিকেশন পর্ব শুরু করুক এসএসসি। প্রয়োজনীয় পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে নেওয়া হবে। সোমবার বৈঠকে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের এমনই বার্তা দেন শিক্ষামন্ত্রী বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর ।

আরও পড়ুন: ‘পায়খানা থেকেও কাটমানি নিচ্ছে, তাই দরজা ছোট হয়ে গেছে : দিলীপ ঘোষ

শুক্রবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের ঐতিহাসিক রায়ে খারিজ হয়ে যায় আপার প্রাইমারিতে ১৪ হাজারের বেশি শিক্ষকের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া । নিয়োগে অস্বচ্ছতা আর বেনিয়মের অভিযোগে সিলমোহর দেয় আদালত। প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিল। একইসঙ্গে দ্রুত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ।

আদালতের নির্দেশ অনুযায়ী, ৪ জানুয়ারির মধ্যেই কাউন্সেলিং, ডকুমেন্ট জমা নেওয়ার কাজ শুরু করে দিতে হবে । শুধু তাই নয়, এপ্রিলের মধ্যে প্রক্রিয়া শেষ করতেই হবে বলে জানিয়েছে আদালত । ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য । অর্থাত্‍ আগামী আট সপ্তাহের মধ্যে নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে কমিশনকে । সম্পূর্ণ নিয়োগ ১০ মে ২০২১ সালের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । করোনা আবহে ভার্চুয়াল প্রক্রিয়ায় জোর দিতে পারে কমিশন বলেও জানিয়েছে আদালত ।

অন্যদিকে এতদিন ধরে অপেক্ষার পরও নিয়োগ আটকে যাওয়ায় অনিশ্চত হয়ে পড়ে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত। ২০১৬-র SSC-র বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন এক লক্ষ আশি হাজারের বেশি চাকরিপ্রার্থী। চার বছর ইতিমধ্যে কেটে গেছে, আর কত দিন লাগবে চাকরি পেতে? রায়ের পর সে প্রশ্নও তোলেন অনেকে? এই পরিস্থিতিতেই সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর।

হাইকোর্ট নিজের পর্যবেক্ষণে জানিয়েছে নিয়োগের মূল নিয়মগুলিই মানা হয়নি । ২০১৬ সালে কমিশনের প্রকাশিত মেরিট লিস্ট স্বচ্ছ নয় । প্যানেলে একাধিক দুর্নীতি রয়েছে বলে মত আদালতের । প্রশিক্ষিত না হওয়া সত্ত্বেও যাদের নেওয়া হয়েছিল তাদের বাদ দিতে হবে বলে জানানো হয়েছে । শুধু মাত্র যোগ্যরাই যেন বিবেচিত হয় বলে জানিয়েছে আদালত । যা অভিযোগ ছিল হাজার হাজার হাজার মামলাকারীর । ২০১৬ এই টেট নিয়ে প্রায় ২০০০ আলাদা মামলা দায়ের হয় আদালতে ।

 

 

সুত্র: নিউজ ১৮ বাংলা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য