
সেজে উঠেছে বোলপুরের রতনপল্লী। এখানেই শিল্পী বাসুদেবদাস বাউলের বাড়িতে আলু পোস্ত, মুগডাল, বেগুনভাজা, পালংশাকে মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর জন্য থাকছে নলেনগুড়ের মিষ্টি ও পায়েসও।
তার আগে শিল্পীর বাড়ির শিবমন্দিরে পুজো দেবেন অমিত শাহ। একজন বাউলশিল্পীর বাড়িতে আসবেন, অথচ রাঙামাটির সুর শুনবেন না তাও কি হয়? মধ্যাহ্নভোজের আগে বাউলের সুরে মেতে উঠবে বাসুদেবদাস বাউলের উঠোন।
আরও পড়ুন: নিউটাউনের হোটেল থেকে কলকাতা বিমানবন্দর রওনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাউলগান শুনে তারপরেই মধ্যাহ্নভোজ সারবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দমদম বিমানবন্দর থেকে রওনা হয়েছেন তিনি। তাঁর চপার নামবে শান্তিনিকেতনের হেলিপ্যাডে।
সেখানে তাঁকে স্বাগত জানাতে বিজেপি নেতৃত্ব উপস্থিত। সেখান থেকে তিনি সোজা চলে যাবেন শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে। সেখানে গুরুদেবকে শ্রদ্ধা জানিয়ে পরবর্তী কর্মসূচি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে
সুত্র: দ্য ওয়াল



