বিনোদন

প্রকাশ্যে মুখ ঢাকলেন এই অভিনেত্রী…

প্রকাশ্যে মুখ ঢাকলেন এই অভিনেত্রী… - West Bengal News 24

শেষ তাঁকে দেখা গিয়েছিল সলমান খান অভিনীত রেস ৩ তে। তারপর অবশ্য সিনেমায় সেভাবে তাঁকে দেখা যায়নি। তবে সম্প্রতি তিনি ধরা পড়লেন পাপারাজিদের ক্যামেরায়। তিনি জ্যাকলিন ফার্নান্দেজ। ব্লু ডেনিম আর সাদা টপে তাঁদে দেখা গেলেও মুখ ঢাকা ছিল একটি গোলাপি রঙের ওড়না দিয়ে। তবে কেন তাঁর মুখ ঢাকা ছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি। শুধু জনসম্মুখেই নয়, বাইরেরও কারোর কাছে মুখ দেখাননি তিনি। বরাবর ঢেকেই রেখেছিলেন। শুধু এটুকুই নয়, প্রতিদিন প্রায় একই পোযাকেই দেখা যাচ্ছে তাঁকে। নতুন কোনও চরিত্রের জন্যই কি এভাবে এড়িয়ে চলছেন সকলকে? শোনা যাচ্ছে সলমানের কিক ২ তেও দেখা যাবে জ্যাকলিনকে। এবছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

আরও পড়ুন ::

Back to top button