বলিউড

স্বামীর কথায় নেহা কক্করের চোখে জল!

স্বামীর কথায় নেহা কক্করের চোখে জল! - West Bengal News 24

নেহা কক্কর বলিউডের প্রথম সারির গায়িকা। হঠাৎ একদিন নেহার ম্যানেজমেন্টের ফোন পান রোহন। বলা হয় নেহার নতুন গানের সাথে কাজ করবে কি না। শুনেই রাজি রোহন। এরপর দেখা প্রেম বিয়ে। বিয়ের মাত্র ৪ মাস হয়েছে তাদের। ভারতের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২তম মৌসুমের একটি পর্বে উপস্থিত হয়েছিলেন সংগীতশিল্পী দম্পতি নেহা কক্কর ও রোহনপ্রীত সিং।

হিন্দুস্তান টাইমসের খবর, ওই পর্বের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে নেহা ক্যাপশন জুড়েছেন, ‘সে আমাকে কাঁদিয়ে ছেড়েছে।’ অর্থাৎ রোহনপ্রীত সিংয়ের ভালোবাসা চোখে জল এনেছে নেহার। তো, কী এমন কথা বলেছেন রোহনপ্রীত, যা নেহার চোখে জল এনে দিল?

আরও পড়ুন : অভিনেত্রীর ১৫ মিনিটের দাম ৪ কোটি

ওই প্রোমো ভিডিওতে নেহার সঙ্গে প্রথম দেখার স্মৃতি বর্ণনা করেছেন এভাবে, ‘চণ্ডীগড়ে আমি তখন পাগড়ি বাঁধছিলাম, এমন সময় তার (নেহা) ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কল এলো। তারা জিজ্ঞেস করল, আমি ওর নতুন গানে সহশিল্পী হতে চাই কি না। আমি বললাম, এটা কি জিজ্ঞেস করতে হয়!’

রোহনপ্রীত বলেন, ‘মনে আছে, রুমে ঢুকছিলাম। নেহু বসেছিল। এরপর সে আমাকে এক ঝলক দেখল। এটা ছিল সেই মুহূর্ত, যা জীবনটাই বদলে দিয়েছে।’ এমন মিষ্টি প্রেমের গল্প শুনে বিচারক বিশাল দাদলানি ও হিমেশ রেশমিয়া হাসছিলেন।

আরও পড়ুন ::

Back to top button