রাজ্য

বৈশালী ডালমিয়াকে তৃণমূল থেকে বহিষ্কার

বৈশালী ডালমিয়াকে তৃণমূল থেকে বহিষ্কার - West Bengal News 24

বৈশালী ডালমিয়াকে পশ্চিমবঙ্গ তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে দলের বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করেছেন তিনি। দলের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় তিনি মুখ খুলেছিলেন।

আজ শুক্রবার এক সাক্ষাৎকারে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনেন তিনি। পরে সন্ধ্যার পরই দল থেকে বহিষ্কার করা হল বালির এই বিধায়ককে। তবে দলের অভিযোগ মানতে নারাজ বৈশালী। তার ভাষ্য, ‘কাটমানি নিতে না করেছিলাম, অবৈধ নির্মাণের বিরোধিতা করেছিলাম। এটাই কি আমার দলবিরোধী কাজ?

আরও পড়ুন : বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

‘এ কথাগুলো তুলে ধরা যদি বেইমানি হয়, তাহলে আমি বেইমান। তবু মানুষের পাশ থেকে আমি সরব না। মানুষের জন্য আমি কাজ করব’ বলেও তিনি ঘোষণা দেন। এছাড়া বহিষ্কারের পরও মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বৈশালী বলেন, বহিষ্কারে আমার কিছু যায় আসে না। তবে দলের মধ্যে যে উইপোকা ছিল, তা রয়েই গেল।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য