বিনোদন

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24

বিশ্বব্যাপী তারকা শিল্পীদের নিয়ে ভক্তদের কৌতুহল একটু বেশিই থাকে। প্রিয় তারকা কার সাথে প্রেম করছেন, কাকে বিয়ে করছেন, তার প্রিয় জিনিস কী, তার জীবন-যাপন কেমন ইত্যাদি।

আর তারকারাও ভাঙ্গা গড়ার মধ্যেই আছেন। কারো প্রেম ছাড়াছাড়ি আবার কারো বিয়ে ছাড়াছাড়ি। সব নিয়ে আলোচনায় থাকছেনই তারা। অনেকে আবার আলোচনায় থাকর জন্য কৌশল হিসেবে বিভিন্ন অঘটন ঘটিয়ে থাকেন। আজ আপনাদের শোনাবো এমন দশজন বলিউড অভিনেত্রীর খবর যারা প্রেম করতে গিয়ে সঙ্গীর দ্বারা মার খেয়েছেন।

১. কারিশমা কাপুর

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
বলিপাড়ার অন্যতম আলোচনার বিষয় থেকেছে কারিশমা কাপুরের বিয়ে ও বিচ্ছেদ। আট বছর অভিষেক বচ্চনের সঙ্গে প্রেমের বিচ্ছেদের পর ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় কারিশমার। স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদ করেন এই নায়িকা। দুই সন্তানকে নিজের কাছে রাখার জন্য আদালতের কাছে অনুমতি চান। মামলা জেতেন তিনি। বর্তমানে পরিবার ও সন্তানদের নিয়েই দিন কাটাচ্ছেন কারিশমা।

২. ঐশ্বরিয়া রাই

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
সালমান খান ও ঐশ্বরিয়ার সম্পর্কের কথা সবার জানা। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির এই জুটির প্রেম ও বিচ্ছেদ দীর্ঘদিন প্রচারের আলোয় ছিল। এমনিতে দেখে সালমান-ঐশ্বরিয়াকে সুখী বলেই মনে হতো। তবে বিচ্ছেদের পর সালমানের নামে একাধিক অভিযোগ আনেন নায়িকা। ঐশ্বরিয়া সালমানের খারাপ ব্যবহারে অসহ্য হয়ে পড়েছিলেন। হিংসাত্মক ব্যবহার করতেন সালমান। মদ্যপ অবস্থায় নির্যাতন করতেন ঐশ্বরিয়াকে। অনেক কষ্টে সেই সম্পর্ক থেকে বের হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। অতঃপর অমিতাভ বচ্চন পুত্র অভিষেক বচ্চনকে বিয়ে করেন তিনি। বর্তমানে এক কন্যা সন্তানের মা ঐশ্বরিয়া।

৩. কঙ্গনা রানাউত

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
ক্যারিয়ারের শুরুর দিকে আদিত্য পাঞ্চোলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান কঙ্গনা। সম্পর্কে থাকাকালীন আদিত্যর হাতে নির্যাতনের শিকার হতে হয়েছিলো তাকে, এমন অভিযোগ আনেন তিনি। শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে তিন আদিত্যর স্ত্রীর কাছে সাহায্য চেয়েও পাননি। এটি তিনি নিজেই স্বীকার করেছেন সম্প্রতি। কিছুদিন আগে একটি টিভি শো-তে এই বিষয়ে খোলাখুলি আলাপ করে বিতর্কের শিকার হন তিনি। এসমস্ত অভিযোগ অস্বীকার করে আদিত্য ও তার স্ত্রী জরিনা ওয়াহাব কিছুদিন আগে কঙ্গনার নামে মানহানির মামলা দায়ের করেন।

৪. জিনাত আমান

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
অভিনেতা সঞ্জয় খানকে ভালোবাসতেন জিনাত আমান। সঞ্জয় তখন বিবাহিত। তবে প্রেমে অন্ধ ছিলেন জিনাত। জানা যায়, জিনাতকে খুব মারধর করতেন সঞ্জয়। মার খেয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে। সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর এই তথ্য প্রকাশ্যে আসে।

৫. শ্বেতা তিওয়ারি

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি ১৯৯৮ সালে বিয়ে করেন রাজা চৌধুরীকে। বিয়ের চৌদ্দ বছর পর স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। জনসমক্ষে বলেছিলেন, রাজা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তার উপর অত্যাচার করত। মারধর করত। সেই সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। যদিও বর্তমানে তিনি আবারও ঘর বেঁধেছেন আরেকজনের সঙ্গে। শোনা যায়, সেই বিয়েতেও নাকি জটিলতা সৃষ্টি হচ্ছে। তবে সংবাদমাধ্যমে বিষয়টি এড়িয়ে গেছেন শ্বেতা।

৬. ববি ডার্লিং

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
সিনে ইন্ডাস্ট্রিতে ববি ডার্লিং নামে পরিচিত ছিলেন তিনি। বছর কয়েক আগে লিঙ্গ পরিবর্তন করে পাখি শর্মা নাম নিয়ে বিয়ে করেন রমনিক শর্মাকে। সেই বিবাহিত জীবন সুখের হয়নি। মাসখানেক আগে স্বামী রমনিক শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ববি। অভিযোগপত্রে লিখেছেন, তাকে মারধর সহ বিকৃত যৌনাচার করতো তার স্বামী। আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছেন তিনি।

৭. যুক্তা মুখী

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
সাবেক বিশ্বসুন্দরী বলিউডে নাম কামাতে না পেরে বিয়ে করে সংসারী হবার মনঃস্থ করেন। কিন্তু ২০১২ সালে তিনি মুম্বাই পুলিশ স্টেশনে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, স্বামী তাকে শারীরিক নির্যাতন করেন। শুধু তাই নয়, স্বামী দ্বারা যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল এই সুন্দরীকে।

৮. ডিম্পি গাঙ্গুলি

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
ছোটপর্দার অভিনেত্রী ডিম্পি রিয়েলিটি শো স্বয়ম্বরের মাধ্যমে বিয়ে করেন রাহুল মহাজনকে। কয়েকবছর সংসার করার পর আলাদা হন এই দম্পতি। কারণ হিসেবে ডিম্পি উল্লেখ করেন, স্বামী রাহুল তাকে নির্যাতন করতেন। ঝগড়ার এক পর্যায়ে নাকি ডিম্পির দিকে বন্দুক তাক করতেন রাহুল। এমনকি স্বামী মারধরের পর গণমাধ্যমের সামনে আসেন ডিম্পি। তখন তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। ডিম্পি মিডিয়াকে জানান, তার স্বামী এমনিতে ভালো ব্যবহার করলেও, নির্যাতন করার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন।

৯. রুচা গুজরাতি

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
টিভি অভিনেত্রী রুচা একতা কাপুরের সিরিয়ালের মাধ্যমে প্রচারের আলোয় আসেন। এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিবাহিত জীবনে শারীরিক ও মানসিক আঘাত সহ্য করতে হয় তাকে। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের হাতে মারধরের শিকার হন রুচা। শুধু তাই নয়, তাকে খাবারও খেতে দেয়া হতো না বলে জানিয়েছেন তিনি। স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পর এই সিত্য প্রকাশ্যে আনেন রুচা।

১০. দীপশিখা নাগপাল

যে ১০ বলিউড অভিনেত্রী প্রেম করতে গিয়ে মার খেয়েছেন - West Bengal News 24
বলিউড সিনেমায় অভিনয়ের পাশাপাশি টিভি সিরিয়ালে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিন্তু দাম্পত্য জীবনে তিনি শারীরিকভাবে নির্যাতিত হতেন স্বামীর হাতে। ২০১২ সালে বিয়ে করেন তিনি। চারবছরের দাম্পত্যে অসহনীয় যন্ত্রণা সয়েছেন দীপশিখা। ২০১৫ সালে তাকে তার স্বামী হত্যার হুমকি দিলে থানায় অভিযোগ দায়ের করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি তিনি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। পরে তার স্বামী তার কাছে ক্ষমা চাইলে তিনি তার স্বামীকে দ্বিতীয় সুযোগ দেন।

আরও পড়ুন ::

Back to top button