বিচিত্রতা

কনের ছবি তুলতে গিয়ে বরের হাতে মার খেলেন ফটোগ্রাফার

কনের ছবি তুলতে গিয়ে বরের হাতে মার খেলেন ফটোগ্রাফার - West Bengal News 24

চলছে বিয়ের মৌসুম। পথে-ঘাটে যেন সানাইয়ের সুর।করোনা নামের এই মহামারির কঠিন সময়ে বিধি মেনেই আয়োজন করা হচ্ছে বিয়ের সব অনুষ্ঠান। এমন পরিস্থিতিতে সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফার কনের খুব কাছাকাছি চলে গেলে রেগে গিয়ে ফটোগ্রাফারের গায়ে হাতও তুলেন বর।

ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফারের এমন মার খাওয়ার দৃশ্য একেবারেই দেখা যায়না। ফটোগ্রাফারের মার খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখন পুরোপুরি ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের পর বর-কনের ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। কিছুক্ষণ পরই তিনি বরকে সরিয়ে কেবল কনের ছবি তুলতে থাকেন।

এরপর ছবি তুলতে তুলতেই হঠাৎ করে কনের অনেকটা কাছে চলে যান ওই ফটোগ্রাফার। যার কিছুক্ষণ পর আচমকাই বর ওই ফটোগ্রাফারকে পেছনে চড় মারেন, যা দেখে আবার হাসতে শুরু করে দেন খোদ কনে। হাসতে হাসতে মাটিতেই বসে পড়েন তিনি। ঘটনাটি কোথাকার? বা বর-কনে কিংবা ওই ফটোগ্রাফারের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য