বিনোদন

দ্য লায়ন কিংয়ের বিশেষ স্ক্রিনিংয়ে সপরিবারে কিং খান

দ্য লায়ন কিংয়ের বিশেষ স্ক্রিনিংয়ে সপরিবারে কিং খান - West Bengal News 24

আইকনিক ছবি দ্য লায়ন কিং। এই মুহূর্তে যারা ৩০-এর কোঠায়, তাদের ছোটবেলার সাক্ষী সিম্বা ও মুফাসা। আবার যারা কেবলই ৩০ পেরিয়েছেন, তাদের স্মৃতিতেও এক বিশেষ স্থান দখল করে আছে এই ছবি।

ভারতীয়দের কাছে আগামীদিনে দ্য লায়ন কিং আরও স্পেশাল হতে চলেছে। ১৯ জুলাই সারা দেশে মুক্তি পেতে চলেছে হিন্দিতে দ্য লায়ন কিং। এই ছবিতে মুফাসার চরিত্রে শোনা যাবে শাহরুখ খানের কণ্ঠস্বর এবং সিম্বার চরিত্রে রয়েছেন বাদশা-পুত্র আরিয়ান খান।

মঙ্গলবার আয়োজিত হয়েছিল দ্য লায়ন কিংয়ের বিশেষ স্ক্রিনিং। আর সেখানে সপরিবারে উপস্থিত হলেন বলিউডের কিং খান। বাবার কোলে উঠেই প্রেক্ষাগৃহের দিকে যেতে দেখা গেল ছোট্ট আব্রামকে। সঙ্গে ছিলেন সিম্বা-আরিয়ান ও মেয়ে সুহানা। ফ্যামিলি পিকচার পারফেক্ট করতে উপস্থিত ছিলেন গৌরি খানও।

আরও পড়ুন ::

Back to top button