বিনোদন

ইডি দফতরে পৌঁছলেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়

ইডি দফতরে পৌঁছলেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায় - West Bengal News 24

রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার জন্য এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট(ইডি) দফতরে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। রোজভ্যালি প্রোডাকশনের ‘মনের মানুষ’ ও ‘হ্যাং ওভার’ ফিল্মে প্রসেনজিত্‍‌ অভিনয় করেছিলেন।

ইডি সূত্রে খবর, রোজভ্যালির একটি প্রজেক্টে কাজ করার জন্য কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই আর্থিক লেনদেন সম্পর্কিত জিজ্ঞেসাবাদ এর জন্যে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল ১১ টা নাগাদ ইডি দফতরে আসেন তিনি।

প্রসঙ্গত, গত ৯ জুলাই, মঙ্গলবার ইডি তাঁকে হাজিরার জন্য নোটিশ পাঠান। রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে। এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী আধিকারিকরা তার কাছে জানতে চাইবে কেন তিনি এই অনুষ্ঠানে গিয়েছিলেন, অনুষ্ঠানে যাওয়ার জন্য দু-পক্ষের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা।

আরও পড়ুন ::

Back to top button