ধর্ম

এবার সৌদি আরবের স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত

এবার সৌদি আরবের স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত - West Bengal News 24

যুবরাজের পরিকল্পনা অনুযায়ী, সেখানকার প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। আর এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ভিশন ২০৩০’। এতে বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে স্কুল পড়ুয়াদের প্রাথমিক ধারণা দেয়া হবে।

তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধর্মের পাশাপাশি সৌদি আরবের স্কুল পাঠ্যসূচিতে যোগ করা হয়েছে রামায়ণ ও মহাভারতের পরিচয়। ভিশন ২০৩০-এ ইংরেজি ভাষা শিক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে। মনে করা হচ্ছে এই পরিকল্পনার হাত ধরে সৌদি আরবের শিক্ষা ব্যবস্থার দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন… বিয়ে ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, ধরা পড়ার চাঞ্চল্য কাহিনী!
সৌদি স্কুলগুলোতে পড়ানো বিভিন্ন বইয়ের পৃষ্ঠার ছবি তুলে পোস্ট করেছেন একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সেখানে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের সংস্কৃতি কীভাবে ইতোমধ্যেই ঢুকে পড়েছে সৌদি আরবের পাঠ্যসূচিতে। সেখানে হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, মহাভারত এবং ধর্মের মতো বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য