ঢালিউড

আহত নায়িকা পূজা চেরী! দেখুন সেই ভিডিও

Puja Cherry Roy : আহত নায়িকা পূজা চেরী! দেখুন সেই ভিডিও - West Bengal News 24

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি শুটিং সেটে আহত হয়েছেন। বহুল প্রতীক্ষিত ‘মাসুদ রানা’ সিনেমার মারপিটের দৃশ্যের শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি। ফেসবুকে পোস্ট করা পূজার কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, তার পায়ের আঙুল ফেটে রক্ত বের হচ্ছে। ক্ষত স্থানে জীবাণুনাশক ব্যবহার করে ব্যান্ডেজ করে দিচ্ছেন। এ অবস্থায় ব্যথায় কাতরাচ্ছেন নায়িকা।

গত ৪ মে দিবাগত রাত দেড়টার দিকে মারপিটের দৃশ্যের এক পর্যায়ে ইউনিটের লোকজন দেখতে পান, তার পা থেকে রক্ত ঝরছে। এরপর দেখা যায় তার ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখ পুরোপুরি উল্টে গেছে। পূজা বলেন, সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা নিই। ব্যথা ছিল। তাই শুটিং কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।

শুটিংয়ে আহত হলেও ভালো কাজের জন্য আরো পরিশ্রম করতে রাজি পূজা। তা উল্লেখ করে এই চিত্রনায়িকা বলেন, ‘জীবনে যে কয়টি সিনেমায় অভিনয় করেছি, সব কটিতেই শাড়ির আঁচল উড়িয়ে চলে! এই প্রথম কোনো সিনেমার জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। তবে এতে আমার কোনো কষ্ট নেই। বরং আনন্দই লাগছে। ব্যথা পেয়েছি তো কী হয়েছে? আরো ব্যথা পেলেও সমস্যা হবে না।’

এর আগে গত সোমবার এ সিনেমার শুটিংয়ের জন্য টাঙ্গাইলে যান পূজা চেরি। সেখানেই মূলত এই দুর্ঘটনা ঘটে। আগামীকাল (৮ মে) পুরো ইউনিট ঢাকায় ফিরবেন। গত মার্চ মাসে চট্টগ্রামে এই সিনমোর শুটিংয়ে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অংশ নেন পূজা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য