জাতীয়

করোনা পরিস্থিতির জন্য সরকার ও জনগণ দুজনেই দায়ী : আরএসএস প্রধান

Mohan Bhagwat : করোনা পরিস্থিতির জন্য সরকার ও জনগণ দুজনেই দায়ী : আরএসএস প্রধান - West Bengal News 24

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের করুণ পরিস্থিতির জন্য কেন্দ্র সরকার এবং সাধারণ মানুষ, দুই পক্ষকেই দায়ী করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বললেন, ‘আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি তার কারণ, চিকিত্‍সকদের হুঁশিয়ারি সত্ত্বেও সরকার, প্রশাসন কিংবা সাধারণ মানুষ সবাই প্রথম ঢেউয়ের পরে অসাবধান হয়ে গেছিল।’ অনলাইনে ‘পজিটিভিটি আনলিমিটেড’ কর্মসূচির ভাষণ দিতে গিয়ে তাঁর এই বক্তব্য খানিকটা বেসুরোই শোনাল।

ভাগবত বলেন, এবার বলা হচ্ছে তৃতীয় ঢেউ আসবে। আমাদের কি ভয় পাওয়া উচিত? নাকি সঠিক মনোভাব নিয়ে ভাইরাসের বিরুদ্ধে লড়া উচিত? সমালোচনার শেষে অবশ্য পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করলেন সঙ্ঘী নেতা। ইতিবাচক মনোভাব নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশবাসীকে।

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের টেবিলে একটি ইতিবাচক বার্তা লেখা থাকত। সেই লাইন ক’টি উদ্ধৃত করলেন আরএসএস প্রধান। যার মর্মার্থ হল, হারের কোনও স্থান নেই, জিততেই হবে। সেভাবেই অতিমারীর বিরুদ্ধে ভারতের সম্পূর্ণ জয় চাই, বললেন ভাগবত। আবার সাফল্য এবং ব্যর্থতা নয়, লড়াই চালিয়ে যাওয়ার সাহসটাই আসল, সে কথাও বললেন তিনি।

সূত্র :আজকাল

আরও পড়ুন ::

Back to top button