আন্তর্জাতিক

ফিলিস্তিনের দুই মন্ত্রণালয় ভবন গুড়িয়ে দিলো ইসরায়েল

ফিলিস্তিনের দুই মন্ত্রণালয় ভবন গুড়িয়ে দিলো ইসরায়েল - West Bengal News 24

গাজা উপত্যকায় ফিলিস্তিনের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কার্যালয় সম্বলিত দুটি ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের সরকারি কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে গণমাধ্যম অফিসের চেয়ারম্যান সালামা মারুফ জানান, শ্রম মন্ত্রণালয়ের ভবনটি পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভবনটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার আল-জাজিরা ও অ্যাসোসিয়েট প্রেসসহ কয়েটি সংবাদমাধ্যমের অফিস ভবন গুড়িয়ে দেয়ার পর রোববার এ দুটি গুরুত্বপূর্ণ ভবনে হামলা চালালো দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনের প্রতিরোধ দলগুলি আল-আকসা মসজিদ এবং শেখ জারাহ’র আশপাশে ইসরায়েলি হামলা প্রতিরোধের প্রতিশ্রুতি দেয়ার পরে পূর্ব জেরুজালেম থেকে গাজায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরায়েল গত ১০মে থেকে অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়ে ৩১ নারী ও ৫২ শিশুসহ কমপক্ষে ১৮১ জনকে হত্যা করেছে। আহত হয়েছে কমপক্ষে ১২০০ ফিলিস্তিনি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য