জাতীয়

কোভিডের কারণে অনাথ হওয়া শিশুদের পড়াশোনার ভার নেবে দিল্লি সরকার

কোভিডের কারণে অনাথ হওয়া শিশুদের পড়াশোনার ভার নেবে দিল্লি সরকার - West Bengal News 24

কোভিডে আক্রান্ত হয়ে বাবা-মায়ের মৃত্যু হয়েছে, এমন পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিল দিল্লি সরকার (Delhi)।

কোভিডে (COVID 19) আক্রান্ত হয়ে বাবা-মায়ের মৃত্যু হলে, সেই অনাথ শিশুকে পড়াশোনা করাবে অরবিন্দ কেজিরওয়ালের (Arvind Kejriwal) সরকার। ওই সমস্ত পরিবারের শিশুদের প্রত্যেক মাসে আড়াই হাজার করে দেওয়া হবে। ২৫ বছর না হওয়া পর্যন্ত ওই শিশুদের পাশে থেকে, তাঁদের পড়াশোনার খরচ চালানো হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাজির হন অরবিন্দ কেজরিওয়াল। সেখনে তিনি জানান, এই মুহূর্তে দিল্লির ৭২ লক্ষ পরিবারের মাসে ১০ কেজি করে চাল পাচ্ছেন বিনামূল্যে।

বিনামূল্যে এই রেশনের অর্ধেক খরচ যোগাচ্ছে তাঁর এএপি সরকার,বাকি অর্ধেক দিচ্ছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, বিনামূল্যের এই রেশনের জন্য কারও রোজগার একেবারে সামান্য বলে তার প্রমাণ দিতে হবে না বলে জানান কেজরিওয়াল।

সুত্র : লেটেস্ট লি

 

আরও পড়ুন ::

Back to top button