আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার

World Corona Update : বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার - West Bengal News 24

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৭৯৯ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৬৮ হাজার ৬৫৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৯২২ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১১ হাজার ৩৪ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৪ হাজার ৪ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩ জন আর ৬ লাখ ৩ হাজার ৮৭৬ জন মারা গেছেন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৬৫ লাখ ২৮ হাজার ৮৪৬ জন। মারা গেছেন ২ লাখ ৯৯ হাজার ২৯৬ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জনের। ফ্রান্সে করোনায় আক্রান্তের দিক থেকে চুতর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৯৩ হাজার ৯৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৫২৬ জনের।

তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম জার্মানি এবং দশম স্পেন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য