রাজ্য

বিপর্যয় হয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কারেন্ট নেই, জল নেই বলে চিৎকার না করার আহ্বান মমতার

বিপর্যয় হয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কারেন্ট নেই, জল নেই বলে চিৎকার না করার আহ্বান মমতার - West Bengal News 24

বুধবার রাজ্যে আঘাত হানতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। তার আগে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, বিপর্যয়ের ৪৮ ঘণ্টার মধ্যে কারেন্ট নেই, জল নেই বলে চিৎকার করলে চলবে না। সঙ্গে সংবাদমাধ্যমের কাছে সম্পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

মমতার আর্জি, ‘সংবাদমাধ্যমের বন্ধুদের বলবো, আপনাদের কাছ থেকে পুরোপুরি সহযোগিতা চাই। ডিজাস্টার হয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই যদি আপনারা চিৎকার করতে শুরু করেন, এই কারেন্ট নেই, এই জল নেই, সেটা কিন্তু সহযোগিতা হবে না। আমি আপনাদের সহযোগিতা চাইছি।

ডিজাস্টারটা কী ধরণের তার ওপর অনেক কিছু নির্ভর করে। ডিজাস্টারের সময় একটু ধৈর্য ধরতে হবে। যদি একটা ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে, ডিজাস্টারের সময় কেউ সেটা সারাতে গেলে সেও তো মারা পড়তে পারে। আমি বলবো, ডিজাস্টারের সময় এমন কিছু করবেন না যাতে মানুষ আতঙ্কিত হয়’।

গত বছর ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় নাকের জলে চোখের জলে হতে হয়েছিল রাজ্য সরকারকে। এমনকী ঝড় মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি ছিল না বলে অভিযোগ করেছিলেন দলেরই প্রবীণ মন্ত্রী সাধন পাণ্ডে। কলকাতার ও লাগোয়া বিভিন্ন জায়গা ৭ দিনেরও বেশি বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

জেলায় কোথাও কোথাও ১ মাস বিদ্যুৎ মেলেনি। জেনারেটর চালিয়ে তুলতে হয়েছিল জল। ঝড়ের ৩ দিন পর সেনাবাহিনী তলব করে রাজ্য সরকার। তার পর পরিষ্কার হয় কলকাতার পথঘাট।

ততক্ষণে রাজ্যবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এবার তাই সংবাদমাধ্যমের কাছে আগাম ‘সহযোগিতা’-র আবেদন জানালেন তিনি।

সূত্র : হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য