জাতীয়

ইয়াস এর ক্ষতিপূরণে ১০০০ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

ইয়াস এর ক্ষতিপূরণে ১০০০ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের - West Bengal News 24

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ ক্ষতিগ্রস্ত তিন রাজ্য- ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের জন্য ১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওড়িশার জন্য।

শুক্রবার আকাশপথে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার ধ্বংসাবশেষ দেখেন মোদী। এর পর কলাইকুন্ডায় পর্যালোচনা বৈঠকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে হাজার কোটি টাকা সাহায্য ঘোষণা করলেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর থেকে এই কথা জানানো হয়েছে।

এ দিন কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে অতি অল্প সময়ের জন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় (CM Mamata Banerjee)। ‘ইয়াস’-এ যাবতীয় ক্ষয়ক্ষতির হিসেব দেন প্রধানমন্ত্রীকে। সুন্দরবন এবং দিঘাকে নতুন করে সাজিয়ে তুলতে মোট ২০ হাজার প্যাকেজ দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কিন্তু তার থেকে অনেকটাই কম মিলবে কেন্দ্রের থেকে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের জন্য বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা। এ দিন কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁদের একান্তে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ওই বৈঠকে ডাকা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে।

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে পর্যালোচনা বৈঠকে কেন বিজেপির (BJP) দুই জনপ্রতিনিধি থাকবেন? সেই প্রশ্ন তুলে বৈঠকে যোগ দিতে আপত্তি তোলেন মুখ্যমন্ত্রী। আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। ঠিক হয়, ১৫ মিনিট দু’জনের একান্ত বৈঠক হবে। কিন্তু মাত্র ৫ মিনিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সঙ্গে দেখা করে ক্ষয়ক্ষতির হিসেব তাঁকে বুঝিয়ে দেন।

সূত্র : খবর ওনলাইন

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য