টলিউড

হট প্যান্ট ও টপ পরে বাড়ির ছাদে উদ্দাম নৃত্য ‘মা’ সিরিয়ালের ঝিলিকের, দেখুন সেই ভাইরাল ভিডিও

হট প্যান্ট ও টপ পরে বাড়ির ছাদে উদ্দাম নৃত্য ‘মা’ সিরিয়ালের ঝিলিকের, দেখুন সেই ভাইরাল ভিডিও - West Bengal News 24

‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’-এর একসময় সন্ধ্যা বেলা প্রতিটা বাড়ির ড্রয়িং রুমে বেজে উঠত। মা হারা ছোট্ট ঝিলিকের চরিত্রে তিথির অসাধারণ অভিনয়ে মন জয় করে নিয়েছিল অসংখ্য দর্শকদের। টানা ছয় বছর ধরে এই ধারাবাহিক টিআরপি টেবিলের উপরের দিকে জায়গা করে নিয়েছিল। তবে অবশ্য ঝিলিক পরে নিজের মাকে ফিরে পায়। আর তিথিও ঝিলিক নামেই বাঙলার প্রতিটা মায়ের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন তিথি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে তিনি প্রথম বন্ধু ছবি-তে অভিনয় করেন। তারপর ছয় বছর ধরে তিনি অভিনয় করেন ‘মা’ ধারাবাহিকে। যা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এরপর তিনি বেশ কিছু বিজ্ঞাপন করেন। বাংলাদেশের টেলিফিল্ম ‘হৈমন্তী’-তে অভিনয় করেন। স্টার জলসার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ময়ূরপঙ্খী-তেও তাকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল। এরপর তিনি নিজেকে অভিনয় জগত থেকে সরিয়ে আনেন। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন তিথি।

বর্তমানে তিনি নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে বেশ অ্যাক্টিভ। মাঝেমাঝেই বেশ হটলুকে তিনি ধরা দেন নিজের অনুগামীদের সামনে। তিথি এখন হয়ে উঠেছেন বর্তমানে টলিউডের অন্যতম ফ্যাশন সেনসেশন। অবশ্য নিজের বয়ফ্রেন্ড দেবায়ূধ পালের সাথেও তাকে ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি রিল ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাকে রিকো-র সাথে নাচ করতে দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

নিজের বাড়ির ছাদের তাকে নাচ করতে দেখা গেছে। লাল রঙের টপ ও কালো রঙের হট প্যান্টে নাচ করতে দেখা গেছে তাকে। তার পায়ে ছিল মেরুন স্নিকার্স। অনেকেই তার নাচের প্রশংসা করেছেন। তবে কেউ কেউ কটুক্তি করতে ছাড়েননি। তারা তিথিকে ঝিলিকের চরিত্রে দেখে অভ্যস্ত তাই তিথির এই পরিবর্তন অনেকেই মেনে নিতে পারেননি। সেই কারনে ইন্ডাস্ট্রিতে নতুন লুকে তিথির ফেরাটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে।

সুত্র : সংবাদ অনলাইন

আরও পড়ুন ::

Back to top button