রাজ্য

তৃতীয়বারের জন্য দফতরের দায়িত্ব নিয়েই সুখবর শোনালেন সুব্রত মুখোপাধ্যায়

শর্মিলা মিত্র

তৃতীয়বারের জন্য দফতরের দায়িত্ব নিয়েই সুখবর শোনালেন সুব্রত মুখোপাধ্যায় - West Bengal News 24

নারদা মামলায় গ্রেফতার হবার পর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতলে ভর্তি থাকার পর গত সপ্তাহেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), বিধায়ক মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। এরপর প্রথমে গৃহবন্দি অবস্থায় ভার্চ্যুয়ালি এবং অন্তর্বর্তী জামিন পাওয়ার পর কাজে নেমে পড়েন ফিরহাদ হাকিম। আর এবার কাজে যোগ দিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

প্রথমেই সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে তৃতীয়বারের জন্য এই দফতরের দায়িত্ব নিয়ে কাজ শুরু করলাম। গত দশ বছরের মত এবারও চেষ্টা করবো যেন সুনামের সঙ্গে সরকারের পক্ষ থেকে মানুষের কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ক্ষতিগ্রস্থ জেলায় রাস্তা তৈরি বাড়ি তৈরির কাজ করতে হবে। পাশাপাশি, পঞ্চায়েত দফতর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১০০ দিনের কাজ যাতে বেশি বেশি করে চালু করা যায় সেই বিষয়ে উদ্যোগী হয়েছে।’ বলেও জানান পঞ্চায়েত মন্ত্রী। পাশাপাশি তিনি জানান, ‘আধিকারিকদের নিয়ে ক্ষতিগ্রস্থ জেলাতে গিয়ে জেলা পরিষদের সঙ্গে বৈঠক করবেন। আজ প্রাথমিকভাবে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে’ বলেও জানান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

‘প্রথমেই দক্ষিণ ২৪ পরগণা যাবেন’ বলেও জানান তিনি। পাশাপাশি ভালো খবর হিসেবে তিনি জানান, পঞ্চায়েত ব্যবস্থায় ই-গভর্নেন্স দেশে তৃতীয়তম শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করল পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দফতর বলে জানান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

আজ পঞ্চায়েত ভবনে সাংবাদিক সম্মেলন করে এই পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ সাংবাদিক বৈঠকে ভারত সরকারের পঞ্চায়েত দফতর বিষয়ক মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এর পাঠানো মানপত্র দেখিয়ে সুব্রত মুখোপাধ্যায় জানান, ‘পঞ্চায়েত ব্যবস্থায় ই-গভর্নেন্সের সারাদেশে তৃতীয়তম জায়গা দখল করেছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ। তার জন্যই কেন্দ্রীয় সরকার পঞ্চায়েত দফতরের পুরস্কার স্বরূপ মানপত্র পাঠিয়েছে।’ এই পুরস্কারের নাম ‘ই-পঞ্চায়েতি’ পুরস্কার বলেও জানান সুব্রত মুখোপাধ্যায়। ‘এই পুরস্কার পাওয়া খুব গৌরবের’ বলেও জানান তিনি।

১০০ দিনের কাজের মধ্য কী কী পড়তে পারে :

‘১০০ দিনের কাজের মধ্যে বাঁধ নির্মাণ করাতে পারা যায়। গাছ পুঁতবার জন্য ১০০ দিনের কাজ করাতে পারি। পুকুর সংস্কারের কাজও করাতে পারি’ বলে জানান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। পাশাপাশি তিনি জানান, ভারত সরকারের কাছে অনুরোধ করছি যাতে ওদের প্রাপ্য টাকা রেখে না দিয়ে যাতে তাড়াতাড়ি পাঠায় দেয়। তাহলেই এই অসহায় মানুষদের পাশে সত্যি দাঁড়ানো সম্ভব হবে’ বলেও মন্তব্য করেন সুব্রত মুখোপাধ্যায়।

পাশাপাশি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের এই অসহযোগিতা নজিরবিহীন।’ ‘রাজ্যকে অসুবিধে ফেলা বিপদে ফেলা এই নজির বিজেপি সরকারই তৈরি করল’ বলেও মন্তব্য করেন সুব্রত মুখোপাধ্যায়।

সূত্র :প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button