টলিউড

উমা ঝুমা বৌদিকে টক্কর দিতে এবার আসছে ‘মৌ বৌদি’!

উমা ঝুমা বৌদিকে টক্কর দিতে এবার আসছে ‘মৌ বৌদি’! - West Bengal News 24

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর আলোচিত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’। যেখানে দেখা মেলে, বৌদি নাজেহাল করেন ঠাকুরপোদের। এর আগের দুই সিরিজে উমা ও ঝুমা বৌদি চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।

তবে এবার নতুন সিরিজে ‘মৌ বৌদি’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী মনামী ঘোষ। নতুন এই সিরিজের নাম রাখা হয়েছে ‘মৌচাক’।

কলকাতার গণমাধ্যমগুলোর খবর, এই ওয়েব সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী মনামী ঘোষ। প্রকাশ্যে এসেছে টিজার-পোস্টার।

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

এই সিরিজ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মনামী জানিয়েছেন, ‘আমার অভিনয় জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা। এ রকম চরিত্রে দর্শক মনামী ঘোষকে আগে দেখেননি। লটারি, টাকাপয়সা, পাড়াপড়শির ভূমিকা—সব নিয়ে একদম নতুন গল্প। মৌকে কিন্তু সবাই নাম ধরেই ডাকে।

এখানে বৌদি ডাকের তত মাহাত্ম্য নেই। সেটা ওয়েব সিরিজ না দেখলে বোঝা যাবে না। স্বাভাবিকভাবে আমরা বৌদি বললেই বুঝি, একটু ন্যাকা, একটু আদুরে। আমার চরিত্রে সেই আবেদন নেই। অনেক সোজাসাপ্টা, কাঠখোট্টা। গল্পে অন্য আমেজ রয়েছে।’

জানা গেছে, ওয়েব সিরিজটি ১৮ জুন প্রচার হবে হইচই প্ল্যাটফর্মে। বাংলা টেলিভিশন জগতে বহু দিন ধরেই কাজ করছেন মনামী ঘোষ। সেই সঙ্গে হয়েছিলেন রিয়েলিটি শোয়ের বিচারকও।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য