জাতীয়

পুলিশ স্টেশনে বসেই ঘুষ নেওয়া, হাতেনাতে ধরে পুলিশকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ স্টেশনে বসেই ঘুষ নেওয়া, হাতেনাতে ধরে পুলিশকে গ্রেফতার করল পুলিশ - West Bengal News 24

পুলিশের হাতে গ্রেফতার পুলিশ। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে বিহারের (Bihar) সমস্তিপুরে। অপরাধমুক্ত রাখা যে পুলিশের দায়িত্ব, সেই পুলিশই কিনা জড়িয়ে পড়ল অপরাধের সঙ্গে। তবে পুলিশ সুপারিনটেনডেন্টের (Superintendent of Police) তত্‍পরতায় অভিযুক্ত ওই পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়।

ঘটনাটি সমস্তিপুরের রোসড়া থানার। অভিযুক্ত সাব ইন্সপেক্টরের (SI) নাম শ্রীনারায়ণ সিং। ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেন পুলিশ সুপারিনটেনডেন্ট মানবজীত্‍ সিং ঢিল্লো।

ঠিক কী ঘটেছিল মঙ্গলবার রাতে? জানা যায়, এদিন রাতে বাইক ছাড়ার জন্য ঘুষের দাবি করেন অভিযুক্ত অফিসার। তিনি ২৫ হাজার টাকা দাবি করেন। তবে সেই ব্যক্তি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় ডিল ফাইনাল হয়। এবং ঘুষ (Bribe) নিয়ে সেই গাড়ি ছাড়তে রাজিও হয়ে যান শ্রীনারায়ণ।

অভিযুক্ত সাব ইন্সপেক্টর (SI) শেষে সাড়ে ন’হাজার টাকা ঘুষ নিয়ে বাইক ছেড়ে দেন। প্রশ্ন একটাই, ঘুষের এই ঘটনা কিভাবে জানতে পারল পুলিশ? এর নেপথ্যে রয়েছেন সেই বাইকেরই মালিক রবিন্দ্র নারায়ণ সিং ওরফে চিন্টু সিং। গোটা ঘটনাটি সেসময় গোপনে মোবাইলে রেকর্ড করা হয়। আর সেই ভিডিও পৌঁছে যায় মানবজিত্‍ সিং ঢিল্লো-র কাছে। তিনি ভিডিও দেখেই থানায় পৌঁছন। তারপর তার কাছ থেকে উদ্ধার হয় সেই ঘুষের (Bribe) টাকা। শেষে অভিযুক্ত অফিসারকে পাকড়াও করা হয়।

এই ঘটনায় সমস্তিপুর পুলিশ থানার তরফ থেকে জানানো হয়, গ্রেফতার হওয়া সাব ইন্সপেক্টরকে (SI) আদালতে তোলা হবে। এবং তারপর জেলে পাঠানো হবে তাকে। গোটা বিষয়টি ভিজিলেন্সেও পাঠানো হয়।

তবে এই ঘটনার পর পুলিশের (Police) উপর বিশ্বাস যে অনেকটাই বাড়বে তা এক কথায় স্বীকার করে নিয়েছেন ওই বাইকের মালিক। এক্ষেত্রে পুলিশের তত্‍পরতা দেখে আরও অনেকেই বাহবা দিয়েছেন।

প্রতিটি ডিপার্টমেন্টে তো এমনই সত্‍ অফিসার দরকার যারা, অপরাধী কে তার তোয়াক্কা না করেই তার অপরাধ কী সেটা দেখেই বিচার করবেন। তাই পুলিশ সুপারিনটেনডেন্টের ভূমিকাতে দারুণ খুশি ওই ব্যক্তি। তাঁর মতে পুলিশ এমন পদক্ষেপ নিতে বিশ্বাস বাড়বে বৈকি কমবে না।

সুত্র : কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য